৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ১০ লক্ষের সমাধান, বাকি ৫০ লক্ষের ভবিষ্যৎ কী? জানাল সুপ্রিম কোর্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের ভোটার তালিকায় থাকা ‘বিবেচনাধীন’ বা এসআইআর (SIR) তালিকাভুক্ত লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল সুপ্রিম কোর্ট।  মঙ্গলবার মামলার শুনানিতে আদালতকে জানানো হয়েছে, তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ১০ লক্ষ ১৬ হাজার ভোটারের সমস্যার সমাধান করা হয়েছে।  তবে, এখনও প্রায় ৫০ লক্ষ ভোটারের নাম নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত যাদের নথিপত্র যাচাই সম্পন্ন হবে এবং তালিকায় নাম উঠবে, তারা সবাই ভোট দিতে পারবেন।

আদালতে পেশ করা রিপোর্ট অনুযায়ী, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের মোট ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছিল।  এর মধ্যে ১০.১৬ লক্ষ ভোটারের বিষয়ে নিষ্পত্তি হওয়ায় তাঁদের ভোট দেওয়ার পথে বাধা অনেকটাই কাটল।  কিন্তু বাকি প্রায় ৫০ লক্ষ ভোটারের ভাগ্য এখনও অনিশ্চিত।

যাদের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে বা যারা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের সমস্যার দ্রুত সমাধানের জন্য সুপ্রিম কোর্ট একটি বিশেষ ‘আপিল ট্রাইব্যুনাল’ গঠনের নির্দেশ দিয়েছে।  এই ট্রাইব্যুনাল পরিচালনার দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত জেলা বিচারকরা।  বিবেচনাধীন বা তালিকা থেকে বাদ পড়া ভোটাররা এখানে আপিল করতে পারবেন।  এছাড়াও এদিন আদালত রাজ্য সরকারকে জানায়, এই বিচার প্রক্রিয়ার যাবতীয় প্রশাসনিক খরচ বহন করবে ভারতের নির্বাচন কমিশন (ECI)।

প্রসঙ্গত এদিন সংবাদিক বৈঠকে এই ৫০ লক্ষ ভোটারের ভাগ্য কি ভোটের আগেই নির্ধারিত হবে? তারা কি ভোট দিতে পারবেন? এ নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।  ফলে, এই বিপুল সংখ্যক ভোটারের ভোটাধিকার নিয়ে এখনও পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।