পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের ১৯টি জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC)-এর চেয়ারম্যানদের নাম ঘোষণা করল রাজ্য সরকার। ১২ অক্টোবর ২০২৬ তারিখে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রাথমিক শিক্ষা শাখার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট চেয়ারম্যানরা তাঁদের দায়িত্ব পালন করবেন। বর্তমান চেয়ারম্যানদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করার কথাও জানানো হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কোচবিহার জেলার DPSC চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাধন কুমার পাল। তাঁর ঠিকানা মাথাভাঙার সিতাইগাছি রোডের নবজীবন সংঘের কাছে, ওয়ার্ড নম্বর ১০। অন্যদিকে, আলিপুরদুয়ারে দিলীপ পাল, বাঁকুড়ায় রামনদা বন্দ্যোপাধ্যায়, বীরভূমে সোমেশ্বর বোরাল, দক্ষিণ দিনাজপুরে দুর্গেশ চন্দ্র দেবনাথ, হুগলিতে মধুসূদন বাগ, হাওড়ায় ড. অসিত বেরা এবং জলপাইগুড়িতে ধীরাজ মোহন ঘোষকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, ঝাড়গ্রামে অসীম কুমার পাল, কলকাতায় উদয় বন্দ্যোপাধ্যায়, নদিয়ায় বিশ্বজিৎ বিশ্বাস, উত্তর ২৪ পরগনায় ড. মোহন কুণ্ডু, পশ্চিম বর্ধমানে কৌশিক সরকার, পশ্চিম মেদিনীপুরে ঠাকুরদাস অধিকারী, পূর্ব বর্ধমানে শিব মুনি গোঁড় (শ), পুরুলিয়ায় সৌরভ সিনহা, শিলিগুড়িতে মণি কুমার লামা, দক্ষিণ ২৪ পরগনায় অমিত রায়চৌধুরী এবং উত্তর দিনাজপুরে সুব্রত সরকারকে DPSC চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কাজ পরিচালনা, বিদ্যালয়গুলির কার্যক্রমের তদারকি এবং শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট জেলাগুলিতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাজ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে বলে জানান রাজ্যের স্কুলশিক্ষা দফতরের মন্ত্রী দীপক বর্মন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন