★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

এসআইআরের(SIR) পর ভোটার তালিকা নিয়ে বড় উদ্যোগ কমিশনের, পশ্চিমবঙ্গের ২৪ জেলায় বিশেষ শিবির

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার পরেও কোনও যোগ্য নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সোমবার, ১২ অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিশেষ উদ্যোগের কথা জানানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পশ্চিমবঙ্গের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক (DEO) ভোটার তালিকায় যোগ্য নাগরিকদের নাম নিশ্চিত করতে সক্রিয় প্রচার অভিযান শুরু করেছেন। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, কোনও যোগ্য ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, তা নিশ্চিত করতে তারা দায়বদ্ধ।

ভোটার তালিকায় নাম নিয়ে কোনও সমস্যা থাকলে কী করবেন?

এই বিষয়েও নির্দেশ দিয়েছে CEO দফতর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটার তালিকা নিয়ে কোনও ব্যক্তির অভিযোগ থাকলে তিনি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) অথবা জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) সঙ্গে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ, ভোটার তালিকায় নাম থাকা বা নাম সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকদের নজরে তা আনার সুযোগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, কোনও যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে তারা দায়বদ্ধ। তবে এই বিজ্ঞপ্তিতে অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা উল্লেখ করা হয়নি। একইভাবে, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য কী পদ্ধতি অনুসরণ করতে হবে, সে সম্পর্কেও বিস্তারিত নির্দেশ দেওয়া হয়নি।

পশ্চিমবঙ্গের CEO দফতরের ১২ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বিশেষ শিবির আয়োজন এবং ভোটারদের অভিযোগ জানানোর সুযোগের কথা বলা হলেও, ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত ব্যক্তির নাম স্বয়ংক্রিয়ভাবে ফিরিয়ে দেওয়ার কোনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি, ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন ভোটারদের বিষয়ে আলাদা করে কোনও নির্দেশও এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ফলে এসআইআরের পর ভোটার তালিকায় নাম থাকা বা নাম সংক্রান্ত কোনও সমস্যা নিয়ে উদ্বেগ থাকলে সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে নিজের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া জরুরি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।