পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে আরও ১৯২ কিমি নতুন লাইন, জানুন বিশদে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বাসির জন্য বিরাট সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ দুটি বড় রেলওয়ে প্রকল্পের সবুজ সংকেত দিয়েছে।  প্রায় ৪,৪৭৪ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে নতুন ১৯২ কিলোমিটার রেললাইন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে এই প্রকল্পের আওতায় সাঁত্রাগাছি-খড়গপুর এবং সাঁইথিয়া-পাকুড় রুটে চতুর্থ রেললাইন নির্মাণ করা হবে, যার ফলে এই দুই রাজ্যের ৫টি জেলা জুড়ে রেল নেটওয়ার্ক প্রায় ১৯২ কিলোমিটার বৃদ্ধি পাবে।  ২০৩০-৩১ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই প্রকল্পগুলো ব্যস্ততম রেলপথে ট্রেনের যানজট কমিয়ে যাত্রী ও মালবাহী ট্রেনের গতি এবং নির্ভরযোগ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে।

এর ফলে প্রায় ৫,৬৫২টি গ্রামের ১.৪৭ কোটি মানুষ সরাসরি উন্নত রেল পরিষেবার সুবিধা পাবেন এবং বোলপুর-শান্তিনিকেতন ও তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত আরও সহজ হবে।

এছাড়াও, এই প্রকল্পের দাঁড়া কয়লা, ইস্পাত, সিমেন্টসহ বিভিন্ন শিল্পের লজিস্টিক খরচ কমাতে সাহায্য করবে এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করবে।  অনুমান করা হচ্ছে, এর ফলে বছরে প্রায় ২৮ কোটি কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে যা প্রায় ১ কোটি গাছ লাগানোর সমতুল্য।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।