রান্নার গ্যাসের (LPG) ডেলিভারি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এখন থেকে গ্যাস সিলিন্ডার বুক করার মাত্র আড়াই দিনের (৬০ ঘণ্টা) মধ্যেই তা সরাসরি পৌঁছে যাবে গ্রাহকের কাছে। বুধবার, ১১ মার্চ ২০২৬ তারিখে পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইরানের ও আমেরিকা- ইজরায়েলের মধ্যে যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির কারণে সারা বিশ্বে জ্বালানি সংকটের একটা ভয় তৈরি হয়েছে। আমাদের দেশেও অনেকের মনে আশঙ্কা ছিল যে, রান্নার গ্যাস বা হোটেলের বাণিজ্যিক সিলিন্ডারের জোগান হয়তো কমে যাবে। কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেশে রান্নার গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। এমনকি সরকার বিশেষ ব্যবস্থা নেওয়ায় গ্যাসের জোগান আগের চেয়ে ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। এদিন তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, যুদ্ধের প্রভাব যদি না পড়ে এরজন্য ভারত ‘হরমুজ প্রণালী’ বাদে অন্য বিকল্প পথ দিয়েও তেল ও গ্যাস আনার ব্যবস্থা করেছে।
তবে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এখন থেকে একটি সিলিন্ডার বুক করার পর ২৫ দিন অপেক্ষা করতে হবে।
