Farooq Abdullah Attacked: জম্মুতে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি! অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এমডি ৩৬০ নিউজ, ১২ মার্চ: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহর ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছে।  বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় এক বন্দুকধারী।  তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এনএসজি (NSG) কমান্ডোদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ ‘রয়্যাল পার্ক‘ নামক একটি ম্যারেজ হলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।  সেই সময় ভিড়ের মধ্যে থেকে কমল সিং জাম্বুয়াল নামের এক ব্যক্তি আচমকা পিস্তল বের করে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।  লক্ষ্যভ্রষ্ট হওয়ায় গুলিটি তাঁর গায়ে লাগেনি।  তৎক্ষণাৎ নিরাপত্তা রক্ষীরা ওই বন্দুকধারীকে ঝাপটে ধরেন এবং পুলিশে সোপর্দ করেন।

ধৃত কমল সিং জাম্বুয়ালকে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে , সে দীর্ঘ ২০ বছর ধরে গুলি চালানোর পরিকল্পনা করছিল। কিন্তু কেন এর উত্তর দিচ্ছে না ধৃত? তবে তার সঠিক উদ্দেশ্য কী বা এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

প্রসঙ্গত, ঘটনার সময় সেখানে জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন।  বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘X’ ওমর‌ আবদুল্লাহ জানান,আল্লাহ দয়া করেছেন ।  আমার বাবা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।  এছাড়াও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনাকে ‘সুপরিকল্পিত হত্যার চেষ্টা’ বলে অভিহিত করেছেন।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।