★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

ট্রেনের কাউন্টার টিকিটেও বিমার সুবিধা চালু করতে হবে ২৭ অক্টোবর থেকে, রেলকে স্পষ্ট নির্দেশ সুপ্রিম কোর্টের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
AI Image
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য বড় খবর। এবার রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিট কাটলেও বিমার সুবিধা দিতে হবে ভারতীয় রেলকে। আগামী ২৭ অক্টোবর থেকে এই ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অনলাইনে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে বিমার সুবিধা রয়েছে, কাউন্টার থেকে টিকিট কেনা যাত্রীরাও যাতে সেই সুবিধা পান, তা নিশ্চিত করতে বলেছে দেশের শীর্ষ আদালত। নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হলে তার দায় সরাসরি রেলওয়ে বোর্ডের উপর বর্তাবে বলেও স্পষ্ট জানিয়েছে আদালত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত ৬ অক্টোবর এই নির্দেশ দেয় বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। ২০২৩ সালের জুন মাসে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দায়ের হওয়া একটি মামলার শুনানিতে রেলযাত্রীদের নিরাপত্তার একাধিক বিষয় উঠে আসে। দুর্ঘটনা প্রতিরোধে ‘কবচ’ সুরক্ষা ব্যবস্থা চালু করা, রেললাইনের পাশে বেড়া দেওয়া, ফুট ওভারব্রিজ নির্মাণ এবং যাত্রীদের বিমার সুবিধা নিয়ে রেলের ভূমিকা খতিয়ে দেখে আদালত।

এত দিন অনলাইনে ট্রেনের টিকিট বুক করার সময় যাত্রীরা নির্দিষ্ট শর্তে ভ্রমণ বিমার সুবিধা নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু রেলস্টেশনের সংরক্ষণ কাউন্টার থেকে টিকিট কেনার ক্ষেত্রে একই সুবিধা ছিল না। এই বিষয়টি নিয়েই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
আদালতের পর্যবেক্ষণ, দেশের বহু আর্থিকভাবে দুর্বল মানুষ রেলস্টেশনের কাউন্টার থেকেই টিকিট কেনেন। তাঁদেরও বিমার সুরক্ষার আওতায় আনা প্রয়োজন। এই ব্যবস্থা চালু করার জন্য রেল কর্তৃপক্ষকে আগেই সময় দেওয়া হয়েছিল। কিন্তু যথেষ্ট সময় পাওয়ার পরেও বিষয়টিতে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালত।

এরপরই নির্দেশ দেওয়া হয়, আগামী ২৭ অক্টোবর থেকে দেশের সমস্ত রেলস্টেশনের কাউন্টারে বিক্রি হওয়া টিকিটেও বিমার সুবিধা নিশ্চিত করতে হবে। অনলাইনে বুক করা টিকিটের ক্ষেত্রে যে ব্যবস্থা রয়েছে, কাউন্টার থেকে কেনা টিকিটের ক্ষেত্রেও সেই একই সুবিধা দিতে হবে। এই নির্দেশ বাধ্যতামূলকভাবে কার্যকর করার কথা জানিয়েছে আদালত।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।