রাজ্যের মাদ্রাসায় বড় নিয়োগ! ক্লার্ক, লাইব্রেরিয়ান ও প্রধান শিক্ষক – আজই দেখুন নিয়মাবলী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন (WBMSC)।  মঙ্গলবার প্রকাশিত কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  রাজ্যের মাদ্রাসাগুলোতে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সুপারিনটেনডেন্ট, ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি আলাদা বিভাগে এই নিয়োগ হবে।  এর মধ্যে প্রথমটি হলো অষ্টম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (৮ম SLST), যার মাধ্যমে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং সুপারিনটেনডেন্ট পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে।  পাশাপাশি, অশিক্ষক কর্মী নিয়োগের জন্য দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (২য় SLST – Non-Teaching) আয়োজন করা হয়েছে, যার আওতায় গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান পদে নিয়োগ করবে।  একই সঙ্গে, দ্বিতীয় স্টেট লেভেল সিলেকশন টেস্টের অধীনেই ক্লার্ক বা করণিক পদেও নিয়োগ করবে।

নিয়োগের এই ঘোষণা এলেও, আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বর্তমান বেতনক্রম কিংবা পরীক্ষার সঠিক তারিখ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।  কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, এই পদগুলির বিস্তারিত তথ্য এবং নিয়োগ সংক্রান্ত যাবতীয় গাইডলাইন খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তথ্য মতে, রাজ্যে বর্তমানে ৬১৪টিরও বেশি সরকারি সাহায্যপ্রাপ্ত (Aided) মাদ্রাসা রয়েছে।  এছাড়া বেশ কিছু মাদ্রাসা সরাসরি সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হয়।  রাজ্যের এই সুবিশাল শিক্ষা পরিকাঠামোয় শিক্ষক ও অশিক্ষক কর্মীর শূন্যপদ পূরণের লক্ষ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।