আগামীকালেই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, কাদের কপাল খুলছে? জেনে নিন দেখার সহজ পদ্ধতি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল ২০ মার্চ, শুক্রবার SIR (Special Intensive Revision) এর অধীনে থাকা বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশিত হতে চলেছে।
এই তালিকা প্রকাশের পর রাজ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে আজ বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধান বিচারপতি সুজয় পাল।  এই বৈঠকে স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক (DGP) সিদ্ধিনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ উপস্থিত ছিলেন।  রাজ্যের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রধান বিচারপতি তাঁদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জানা গেছে, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন (Under Adjudication) ভোটারদের মধ্যে ইতিমধ্যেই প্রায় ২৩.৩০ লক্ষ মামলার নিষ্পত্তি করা হয়েছে।  এই পর্যায়ের বাকি নামগুলো ধারাবাহিকভাবে পরবর্তী অতিরিক্ত তালিকায় যুক্ত করা হবে বলে জানিয়েছে।  এছাড়াও জানা গেছে, যাদের নাম আগামীকালের প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে না, তাদের বাকি মামলাগুলোর নিষ্পত্তি করে ধাপে ধাপে পরবর্তী অতিরিক্ত তালিকাগুলো প্রকাশ করা হবে।

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যের SIR এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল।  কিন্তু সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম বিবেচনাধীন (Under Adjudication) বা স্থগিত অবস্থায় রাখা হয়েছিল।  মূলত ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের বয়সের অসংগতি বা নামের বানানে ভুলের মতো ‘লজিক্যাল ডিসক্রিপ্যান্সি’ (Logical Discrepancy)-র কারণেই এই বিপুল সংখ্যক নাম আটকে যায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় পর্যালোচনার মাধ্যমে এই জট কাটানোর কাজ শুরু হয়।

এদিন প্রধান বিচারপতি সুজয় পাল এই প্রক্রিয়ার নিরাপত্তা ও অগ্রগতির পর্যালোচনা করেছেন।  আগামীকাল ২০ মার্চ এই বিচারবিভাগীয় পর্যালোচনার পর প্রথম অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে, যেখানে কয়েক লক্ষ ‘বিবেচনাধীন’ ভোটারের জট কাটতে পারে।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় ভোট।  তার আগে এই অতিরিক্ত তালিকা প্রকাশ ভোটারদের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

যেসব ভোটারে নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিংবা আন্ডার অ্যাজুডিকেশন (বিবেচনাধীন) স্তরে থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসেনি, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশিত পথে সরাসরি ‘আপিল ট্রাইব্যুনালে’ যাওয়ার সুযোগ পাবেন।  এই ট্রাইব্যুনালের মাধ্যমেই নিজেদের বাদ পড়া নাম নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবেন।

কোথায় ও কীভাবে দেখবেন এই তালিকা?

আপনি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in এ গিয়ে ‘Electoral Roll’ বা ‘Supplementary List’ অপশনে ক্লিক করে নিজের জেলা ও বুথ সিলেক্ট করলেই তালিকাটি দেখতে পারবেন।  এবং ভোটার হেল্পলাইন অ্যাপ মোবাইলে ডাউনলোড করে নিজের এপিক (EPIC) নম্বর দিয়েও স্ট্যাটাস চেক করা যাবে।  এছাড়া আপনি স্থানীয় বুথ লেভেল অফিসারের কাছে থাকা তালিকার হার্ড কপিতেও নাম যাচাই করতে পারবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।