WB Vote Without Epic 2026: ভোটার কার্ড নেই? তবুও ভোট দিতে পারবেন! আধারসহ ১২টি ID-তে মিলবে ভোট দেওয়ার সুযোগ – জানালো কমিশন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার রাজ্যে দুই দফায় ভোট গ্রহণ করা হবে।  প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল।ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে ২০২৬ তারিখে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভোটার কার্ড ছাড়াই দেওয়া যাবে ভোট! হ্যাঁ, ঠিকই পড়েছেন।  ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভোটার কার্ড না থাকলেও নির্দিষ্ট ১২টি বিকল্প নথির মধ্যে যেকোনো একটি সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গেলেই ভোট দিতে পারবেন ভোটাররা।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, ভোটার কার্ড ছাড়াও কোন কোন নথি থাকলে আপনি সহজেই ভোট দিতে পারবেন।

ভোট দেওয়া প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার।  আর এই অধিকার প্রয়োগ করতে হলে ভোটারের নাম অবশ্যই ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক।

আপনার ভোটার কার্ড যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, অথবা আপনি নতুন করে ভোটার তালিকায় নাম তুলেও এখনও কার্ড হাতে না পেয়ে থাকেন, তাহলেও চিন্তার কিছু নেই।  নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকলেই আপনি ভোট দিতে পারবেন।

তবে যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে, সেক্ষেত্রে নিচে উল্লেখিত ১২টি বিকল্প নথির মধ্যে যেকোনো একটি অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গেলে আপনি সহজেই আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোটার কার্ড নেই – কি কি নথি থাকলেও ভোট দিতে পারবেন দেখুন ডকুমেন্টস লিস্ট –

ভোটার কার্ড না থাকলে, ভোটকেন্দ্রে নিচের যেকোনো একটি ডকুমেন্ট দেখিয়ে আপনি ভোট দিতে পারবেন—

  • পাসপোর্ট
  • ড্রাইভিং লাইসেন্স
  • কেন্দ্র/রাজ্য সরকার বা PSU কর্তৃক প্রদত্ত ফটো আইডি কার্ড
  • সাংসদ/বিধায়কদের অফিসিয়াল আইডি কার্ড
  • ব্যাঙ্ক/পোস্ট অফিসের ফটোসহ পাসবুক
  • PAN কার্ড
  • NPR-এর অধীনে RGI স্মার্ট কার্ড
  • MGNREGA জব কার্ড
  • শ্রম মন্ত্রকের স্বাস্থ্য বীমা স্মার্ট Card
  • UDID (প্রতিবন্ধী আইডি কার্ড)
  • ফটোসহ পেনশন ডকুমেন্ট
  • Aadhaar Card

আপনার বিধানসভা কেন্দ্রে কবে ভোট এবং কোন ভোটকেন্দ্রে আপনাকে যেতে হবে, তা এখনই চেক করে নিন—

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে সার্ভিস অপশনে থাকা Search Your Name In Voter List এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন ও রাজ্য সিলেক্ট করুন।  এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এরপর নিচে সমস্ত তথ্য চলে আসবে, সেখান থেকে দেখে নিন আপনার জায়গায় কবে ভোট ও কোন ভোট কেন্দ্রে যেতে হবে ভোট দিতে সেই ঠিকানা।

আপনার ভোট কবে ও ভোট কেন্দ্র কোথায় – চেক করার লিংকক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।