ANM GNM 2026 Exam Date: এএনএম ও জিএনএম ২০২৬ কবে থেকে শুরু রেজিস্ট্রেশন ও পরীক্ষা? জানুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? তবে আপনার জন্য রয়েছে বড় সুযোগ।  ২০২৬ শিক্ষাবর্ষে এএনএম (আর) এবং জিএনএম কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।  দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ ও যারা এবার ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে (Appearing), তাঁরাও এই ANM(R) ও GNM-2026 পরীক্ষায় বসতে পারবে।  এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিং পড়ার সুযোগ পাবেন। এএনএম কোর্সটি মূলত ২ বছরের এবং জিএনএম কোর্সটি ৩ বছরের মধ্যে সম্পূর্ণ হবে।  জানা গেছে, এএনএম কোর্সের জন্য শুধু মহিলারা আবেদন করতে পারবেন।  তবে জিএনএম কোর্সে মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বোর্ডের দেওয়া সূচি অনুযায়ী জানা যায়, আগামী ২৫ মার্চ বুধবার থেকে শুরু হবে অনলাইনে রেজিস্ট্রেশন।  এবং রেজিস্ট্রেশন করা যাবে ১৯ এপ্রিল রবিবার পর্যন্ত।  এছাড়াও বলা হয়েছে যদি আবেদনপত্রে কোনও ভুল থাকে, তবে তা সংশোধনের জন্য ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হবে।  আগামী ৪ জুন থেকে পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।  এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুন রবিবার দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

এই পরীক্ষাটি হবে সম্পূর্ণ ওএমআর (OMR) পদ্ধতিতে। মোট ১১৫ নম্বরের এই পরীক্ষা দেড় ঘন্টার মধ্যে পরীক্ষার্থীদের উত্তর করতে হবে ১০০টি এমসিকিউ (MCQ) প্রশ্নের।  পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই, যাতে পড়ুয়াদের বুঝতে কোনও অসুবিধা না হয়।

পরীক্ষাটি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং অঙ্ক যা মাধ্যমিক স্তরের সিলেবাস অনুযায়ী হবে।  এরজন্য জীবন বিজ্ঞানে ৫০ নম্বর, ভৌত বিজ্ঞানে ২৫ নম্বর এবং অঙ্কে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে।  এছাড়া ইংরেজি থেকে ১৫ নম্বর, সাধারণ জ্ঞান (GK) থেকে ১০ নম্বর এবং লজিক্যাল রিজনিং থেকে ৫ নম্বরের প্রশ্ন থাকবে।  এই বিষয়গুলো মূলত উচ্চমাধ্যমিক স্তরের প্রশ্ন থাকবে।  এছাড়াও প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটবে।

আবেদন ফি: এই পরীক্ষায় বসার জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। তবে SC, ST, OBC (A ও B), EWS এবং অনাথ প্রার্থীদের জন্য আবেদন ফি ৩০০ টাকা।

কিভাবে আবেদন করতে হবে
আবেদন অনলাইনে করতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

ANM GNM 2026 Information Bulletin:  Download Now: 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।