SIR Supplementary Voter List 2026 Check: সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠলো কিনা দেখুন ও না উঠলে করনীয় কি? দেখুন লিস্টে নাম – 111

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
6 Min Read
Highlights
  • প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ!
  • কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম?
  • অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ রাজ্যে প্রকাশিত হচ্ছে SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা।  এই তালিকায় কার কার নাম নতুন করে যুক্ত হয়েছে এবং কার নাম বাদ পড়েছে, তা এখন অনলাইনে খুব সহজেই চেক করা যাবে।  নিজের নাম তালিকায় আছে কি না বা বাতিল হয়েছে কি না—মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করলেই আপনি ঘরে বসে মোবাইল ফোন থেকেই যাচাই করতে পারবেন।  চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট চেক করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যেসব ভোটারের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাদের কী করণীয়? সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।  উল্লেখ্য, রাজ্যে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন SIR Final Voter List 2026 প্রকাশ করেছে। এরপরই প্রকাশিত হচ্ছে আজ Under Adjudication ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা।

SIR ফাইনাল ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘Under Adjudication’ বা বিচারাধীন হিসেবে রাখা হয়েছে। মূলত নামের বানান ভুল, তথ্যের অসঙ্গতি কিংবা পূর্ববর্তী SIR ডেটার সঙ্গে লিংকেজ সমস্যার মতো বিভিন্ন কারণে এই ভোটারদের তালিকা স্থগিত রাখা হয়েছিল।

এই সমস্ত বিচারাধীন ভোটারদের মধ্য থেকেই আজ প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।  জানা গিয়েছে, পর্যায়ক্রমে বাকি সকল বিচারাধীন ভোটারদের নামও ধাপে ধাপে প্রকাশ করা হবে।

কিভাবে অনলাইনে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক –

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর সার্ভিস (Service) অপশনে থাকা Download Electoral Roll – এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে রাজ্য, Year – 2026, Roll Type থেকে SIR Supplementary List, জেলা, বিধানসভা, এরপর ক্যাপচার কোড উল্লেখ করুন। এরপর নিচ থেকে বর্তমান ভোট কেন্দ্র সিলেক্ট করে Download Selected PDF’s এ ক্লিক করে লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।

SIR Supplementary Voter List 2026 Pdf Download West Bengal Link

SL জেলার নাম Supplementary List ডাউনলোড
1 COOCH BEHAR PDF ডাউনলোড
2 ALIPURDUAR PDF ডাউনলোড
3 JALPAIGURI PDF ডাউনলোড
4 KALIMPONG PDF ডাউনলোড
5 DARJEELING PDF ডাউনলোড
6 UTTAR DINAJPUR PDF ডাউনলোড
7 DAKHSIN DINAJPUR PDF ডাউনলোড
8 MALDA PDF ডাউনলোড
9 MURSHIDABAD PDF ডাউনলোড
10 NADIA PDF ডাউনলোড
11 NORTH 24 PARGANAS PDF ডাউনলোড
12 SOUTH 24 PARGANAS PDF ডাউনলোড
13 KOLKATA SOUTH PDF ডাউনলোড
14 KOLKATA NORTH PDF ডাউনলোড
15 HOWRAH PDF ডাউনলোড
16 HOOGHLY PDF ডাউনলোড
17 PURBO MEDINIPUR PDF ডাউনলোড
18 PASCHIM MEDINIPUR PDF ডাউনলোড
19 JHARGRAM PDF ডাউনলোড
20 PURULIA PDF ডাউনলোড
21 BANKURA PDF ডাউনলোড
22 PURBA BARDHAMAN PDF ডাউনলোড
23 PASCHIM BARDHAMAN PDF ডাউনলোড
24 BIRBHUM PDF ডাউনলোড

সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম উঠলো কিনা কিভাবে চেক করবেন চলুন দেখে নেওয়া যাক –

১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।  এছাড়াও নিচে উল্লেখিত জেলার পাশে চেক করুন (Check Now) লেখায় ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে নিচে সার্ভিস অপশনে থাকা Search Your Name In Voter List – এখানে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে যে ভোটারের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে উঠলো কিনা চেক করতে চাচ্ছেন, উক্ত ভোটারের ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন।  এরপর নিচে রাজ্য (West Bengal) সিলেক্ট করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এরপর দেখে নিন উক্ত ভোটারের তথ্য আসছে কিনা।  এছাড়াও ভোটার সার্ভিস পোর্টালে থাকা Supplementary List থেকে ভোটারদের নিষ্পত্তি লিস্ট দেখতে পারবেন।

 

SL Noজেলার নামচেক করুন
1AlipurduarCheck Now
2BankuraCheck Now
3BirbhumCheck Now
4Cooch BeharCheck Now
5Dakshin DinajpurCheck Now
6DarjeelingCheck Now
7HooghlyCheck Now
8HowrahCheck Now
9JalpaiguriCheck Now
10JhargramCheck Now
11KalimpongCheck Now
12KolkataCheck Now
13MaldaCheck Now
14MurshidabadCheck Now
15NadiaCheck Now
16North 24 ParganasCheck Now
17Paschim BardhamanCheck Now
18Paschim MedinipurCheck Now
19Purba BardhamanCheck Now
20Purba MedinipurCheck Now
21PuruliaCheck Now
22South 24 ParganasCheck Now
23Uttar DinajpurCheck Now

চূড়ান্ত তালিকার পর যদি সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকাতেও আপনার নাম না আসে, তখনই আপনি সরাসরি এই নতুন গঠিত প্রাক্তন বিচারপতিদের ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন।  আবেদন করা যাবে দুই ভাবে— ১.অনলাইনে কমিশনের নির্দিষ্ট পোর্টালে (ECI NET) গিয়ে।  অথবা ২. আপনার এলাকার মহকুমা শাসক (SDO) বা জেলাশাসকের (DM) দফতরে গিয়ে ফর্ম জমা দিতে হবে।  এবং সেখান থেকে ডিজিটাল পদ্ধতিতে তা ট্রাইব্যুনাল তথা প্রাক্তন বিচারবিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হবে।  তবে, এই ট্রাইব্যুনালগুলি কেবল চলতি বছরের এস‌আইআর প্রক্রিয়ার সংশোধনের জন্যই কাজ করবে এবং সব বিচারাধীন ভোটারদের আপিল নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাইব্যুনালের মেয়াদ শেষ হবে।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।