গতকাল গভীর রাতে (প্রায় রাত ১২টার কাছাকাছি) নির্বাচন কমিশন SIR Adjudication Supplementary–1 ভোটার তালিকা প্রকাশ করেছে। এর পাশাপাশি, SIR চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাদের নাম বাতিল হয়েছে, সেই Delete Adjudication List–1-ও প্রকাশ করা হয়েছে।
এখন প্রশ্ন হল, কীভাবে SIR Under Adjudication Supplementary ভোটার লিস্ট ডাউনলোড করবেন? এবং কীভাবে Delete ভোটার লিস্ট অনলাইনে চেক ও ডাউনলোড করবেন? চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
গত ২৮শে ফেব্রুয়ারি রাজ্যের SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম ‘Under Adjudication’ বা বিচারাধীন হিসেবে রাখা হয়েছিল।
গতকাল রাতে সেই বিচারাধীন ভোটারদের মধ্যে যাদের নামের নিষ্পত্তি হয়েছে, তাদের নিয়ে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এর পাশাপাশি যাদের নাম বাতিল হয়েছে সেই লিস্টও প্রকাশ করা হয়েছে কমিশনের নির্দিষ্ট পোর্টালে।
এদিকে জানা যাচ্ছে, আগামী শুক্রবার দ্বিতীয় ধাপের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন।তাই প্রতিনিয়ত কমিশনের নির্দিষ্ট পোর্টাল ভিজিট করে দেখুন লিস্ট আপডেট হয়েছে কিনা।
তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে আপনার জেলার অন্তর্গত বিধানসভা অনুযায়ী বুথভিত্তিক সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড করবেন। পাশাপাশি, আপনার বুথে কাদের নাম বাতিল হয়েছে, সেই ডিলিট তালিকাও কীভাবে ডাউনলোড করে দেখবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
SIR সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন ও কোন পোর্টাল থেকে – West Bengal SIR Supplementary Voter List 2026 Check Online
১) পশ্চিমবঙ্গের অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য, সর্বপ্রথম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরএর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা ডাউনলোড ইলেকটোরাল রোলে (Download Electoral Roll) ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে রাজ্য সিলেক্ট করুন ও বছর 2026 সিলেক্ট করে নিচে Roll Type থেকে Adjudication Supplementary List ডাউনলোড করতে চাচ্ছেন নাকি Adjudication Delete List ডাউনলোড করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন।
৪) এরপর নিচে জেলা, বিধানসভা উল্লেখ করে নিচের বক্সে ক্যাপচার কোডটি দেখে দেখে উল্লেখ করুন। এরপর নিচ থেকে আপনার বুথ খুঁজে নিয়ে পাশের সিলেক্ট বক্সে টিক মার্ক করে উপরে থাকা Download Selected PDF’s এ ক্লিক করুন।
৫) এরপর অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করুন আপনার সামনে উক্ত ভোট কেন্দ্রের সাপ্লিমেন্টারি কিংবা ডিলিট লিস্ট চলে আসবে। তবে এখনো সকল আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার লিস্ট প্রকাশ করা হয়নি, তাই সকল ভোটকেন্দ্রের লিস্ট নাও আসতে পারে। এরজন্য আপনাকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
West Bengal SIR Under Adjudication Supplementary Voter List District Wise PDF Download Link
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |

