নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজনীতির এক ভিন্ন গল্প লিখে নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ (Balendra Shah)।  র‍্যাপ সংগীতশিল্পী থেকে রাজনীতিতে আসা এই তরুণ নেতা এখন নেপালের দেশের সর্বোচ্চ রাজনৈতিক পদে।  তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল (Ram Chandra Poudel)।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এদিন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় বালেন্দ্র শাহ (Balendra Shah) কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই শুভেচ্ছা বার্তাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হন তিনি।  পেশায় একজন দক্ষ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন শাহ একসময় ছিলেন নেপালের অত্যন্ত জনপ্রিয় একজন র‍্যাপ সংগীতশিল্পী।  তার গানে সবসময় প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ এবং তরুণদের স্বপ্নের কথা ফুটে উঠত।  ২০২২ সালে কোনো বড় রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি প্রথম আলোড়ন সৃষ্টি করেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের সাধারণ নির্বাচনে বালেন্দ্র শাহ-এর নেতৃত্বাধীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (RSP) সংসদের ২৭৫টি আসনের মধ্যে ১৮২টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।  গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী জেন-জি আন্দোলনে ৭৬ জন নিহতের পর এটিই ছিল নেপালের প্রথম সাধারণ নির্বাচন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।