রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বেকার যুবক-যুবতীদের জন্য নতুন ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকারদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।
এদিন অর্থমন্ত্রী জানান, আগামী অক্টোবর মাস থেকে ‘ভরসা’ প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪৫ বছর বয়সী যোগ্য ও শিক্ষিত বেকার যুবক-যুবতীরা মাসিক ভাতা পাবেন।
কত টাকা ভাতা মিলবে?
– স্নাতক (Graduate) পাশ বেকারদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে।
– স্নাতকের নিচে শিক্ষাগত যোগ্যতা থাকা অন্যান্য যোগ্য বেকারদের প্রতি মাসে ২,০০০ টাকা দেওয়া হবে।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে
১. আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
২. বেকার যুবক-যুবতীরা প্রকল্পের সুবিধা পাবেন।
৩. পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে.
৪. সরকারের অন্য কোনও সামাজিক ভাতা বা আর্থিক সহায়তা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
কারা এই সুবিধা পাবেন না?
যাঁদের পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি, অথবা যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও সরকারি সামাজিক প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
সরকারের দাবি, চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এতে চাকরির প্রস্তুতি, প্রশিক্ষণ এবং দৈনন্দিন খরচ সামলাতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
কীভাবে আবেদন করতে হবে
তবে কিভাবে আবেদন করতে হবে ও কোন কোন নথি লাগবে এবং আবেদন কবে থেকে শুরু হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। সরকার শীঘ্রই এ বিষয়ে আলাদা নির্দেশিকা প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে।

