রাজ্যে এক ধাক্কায় ৮২৫টি MBBS আসন বৃদ্ধি, প্রথমবার সরকারি কলেজকে টপকাল বেসরকারি মেডিক্যাল কলেজ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এমবিবিএসের আসন আরও বাড়ল পশ্চিমবঙ্গে।  এতদিন রাজ্যের সরকারি ও বেসরকারি সব মেডিক্যাল কলেজ মিলিয়ে ৬,৩৭৫টি এমবিবিএস আসন ছিল।  ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (NMC) নতুন সিট ম্যাট্রিক্স প্রকাশের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,২০০টি।  অর্থাৎ, এক ধাক্কায় ৮২৫টি নতুন এমবিবিএস আসন যুক্ত হয়েছে রাজ্যে। এর মধ্যে ৩২৫টি আসন বেড়েছে সরকারি মেডিক্যাল কলেজে এবং ৫০০টি বেসরকারি মেডিক্যাল কলেজে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই আসন বৃদ্ধির ফলে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা NEET-UG পরীক্ষার্থীদের জন্য সুযোগ আরও বাড়ল।  বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৪০টি মেডিক্যাল কলেজ এবং একটি এমস রয়েছে।  এর মধ্যে ২৬টি সরকারি মেডিক্যাল কলেজে ৪,০২৫টি এবং ১৪টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৩,১৭৫টি এমবিবিএস আসন রয়েছে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশেই এ বছর এমবিবিএস আসনের সংখ্যা রেকর্ড হারে বেড়েছে।  ২০২৬–২৭ শিক্ষাবর্ষে দেশের ৮২৩টি মেডিক্যাল কলেজে মোট ১,৩৬,৯৩৯টি এমবিবিএস আসনে ভর্তি নেওয়া হবে।  গত বছরের তুলনায় প্রায় ৯,৯১১টি নতুন আসন যুক্ত হয়েছে।  নতুন মেডিক্যাল কলেজ চালু হওয়ার পাশাপাশি বহু পুরনো কলেজেও আসন সংখ্যা বাড়ানো হয়েছে।

তবে এ বছরের সিট ম্যাট্রিক্সে সবচেয়ে বড় পরিবর্তন অন্য জায়গায়।  দেশের ইতিহাসে এই প্রথম সরকারি মেডিক্যাল কলেজের তুলনায় বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিক্যাল কলেজে এমবিবিএস আসনের সংখ্যা বেশি হয়েছে।  বর্তমানে দেশের মোট ১,৩৬,৯৩৯টি আসনের মধ্যে ৬৩,২৯৬টি সরকারি এবং ৭৩,৬৪৩টি বেসরকারি ও ডিমড মেডিক্যাল কলেজের। অর্থাৎ, মোট এমবিবিএস আসনের বড় অংশ এখন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে।

এনএমসি-র পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে যে প্রায় ৯,৯১১টি নতুন আসন বেড়েছে, তার মধ্যে অধিকাংশই বেসরকারি মেডিক্যাল কলেজে যুক্ত হয়েছে।  নতুন অনুমোদন পাওয়া ২৫টি মেডিক্যাল কলেজের মধ্যে ১৮টিই বেসরকারি।

রাজ্যভিত্তিক পরিসংখ্যানে এখনও কর্নাটক এমবিবিএস আসনের নিরিখে দেশের শীর্ষে রয়েছে।  এরপর রয়েছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং তেলঙ্গনা।  তবে পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি এমবিবিএস আসন রয়েছে পশ্চিমবঙ্গেই।

List of Colleges Teaching MBBS: Check Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।