West Bengal Social Pension Status Check 2026: বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা-সহ সব সামাজিক পেনশন আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখুন – 999

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস
  • মোবাইলেই দেখুন আবেদন স্ট্যাটাস
  • টাকা কবে পাবেন? এখনই দেখুন
  • সব ভাতার স্ট্যাটাস এক জায়গায়
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বয়স্ক ভাতা (বৃদ্ধ ভাতা), প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা-সহ পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের আবেদনের স্ট্যাটাস এখন ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে চেক করতে পারবেন।  তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস যাচাই করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিম্নলিখিত সামাজিক পেনশন প্রকল্পগুলির আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখা যাবে—

  • জয় জোহার (তফসিলি উপজাতি)
  • তফসিলি উপজাতিদের জন্য লিগ্যাসি বার্ধক্য ভাতা
  • এলপিপি পেনশনভোগী (LPP Pensioner)
  • এলপিপি রিটেইনার (LPP Retainer)
  • এমএসএমই পেনশন
  • কৃষকদের বার্ধক্য ভাতা
  • মৎস্যজীবীদের বার্ধক্য ভাতা
  • পুরোহিতদের জন্য রাজ্য কল্যাণ প্রকল্প
  • তপশিলি বন্ধু (তফসিলি জাতি)
  • বস্ত্রশিল্প কর্মীদের পেনশন
  • মানবিক ভাতা (প্রতিবন্ধী ভাতা)
  • মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের বার্ধক্য ভাতা
  • মহিলা ও শিশু উন্নয়ন দপ্তরের বিধবা ভাতা

তাহলে চলুন দেখে নেওয়া যাক, আপনি যদি উপরে উল্লেখিত কোনো সামাজিক পেনশন প্রকল্পে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করে থাকেন, তাহলে কীভাবে খুব সহজেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস অনলাইনে যাচাই করবেন।

আবেদন করার সময় ফর্মে উল্লেখিত মোবাইল নম্বর অথবা আধার নম্বর ব্যবহার করে জানতে পারবেন আপনার আবেদন Approved হয়েছে কি না, এখনও Pending রয়েছে কি না, অথবা আপনার আবেদন এখনও অনলাইনে এন্ট্রি করা হয়েছে কি না।  সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ুন।

বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু-সহ সামাজিক পেনশন প্রকল্পের আবেদনের স্ট্যাটাস কীভাবে চেক করবেন?

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের আবেদন ও স্ট্যাটাস চেক করার One Umbrella Scheme (SAMARTH) পোর্টালে যেতে হবে।  নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

২) হোমপেজে থাকা Track Applicant Status অপশনে ক্লিক করুন।  এছাড়া আপনাদের সুবিধার্থে সরাসরি স্ট্যাটাস চেক করার লিংকও নিচে দেওয়া হয়েছে।

৩) এরপর Scheme অপশন থেকে যে সামাজিক পেনশন প্রকল্পের আবেদনের স্ট্যাটাস দেখতে চান, সেটি নির্বাচন করুন।

৪) এবার Search Using অপশন থেকে Registered Mobile Number, Aadhaar Number অথবা Beneficiary ID – এই তিনটির মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন।  এরপর নিচের বক্সে সংশ্লিষ্ট নম্বরটি লিখুন।

৫) এবার ক্যাপচার (Captcha) সঠিক উত্তর লিখে Search বাটনে ক্লিক করুন।  এরপর আবেদনকারীর বিস্তারিত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।

৬) এখানে আবেদনকারীর নাম, Beneficiary ID, ঠিকানা, ব্যাংকের তথ্য এবং বর্তমান আবেদনের স্ট্যাটাস (Approved, Pending ইত্যাদি) দেখতে পারবেন।

৭) যদি Current Status-এ Approved লেখা থাকে, তাহলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আবেদনকারী সংশ্লিষ্ট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন।  টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তা জানতে পাশের Payment Status-এর View অপশনে ক্লিক করুন।

৮) এরপর চলতি অর্থবর্ষে কোন কোন মাসের পেনশনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, কোন মাসের টাকা এখনও জমা হয়নি এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছে—এসব বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস চেক পোর্টাল লিংকক্লিক করুন 

বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, জয় জোহার বা তপশিলি জাতি ইত্যাদি প্রকল্পের স্ট্যাটাস চেক ডাইরেক্ট লিংকঃ- চেক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।