বাংলায় চালু আয়ুষ্মান, বছরে ৫ লক্ষের চিকিৎসা! ১৬ অগস্ট থেকে মিলবে সুবিধা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল ১৬ অগস্ট থেকে রাজ্যজুড়ে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা।  এই প্রকল্পে যোগ্য পরিবারগুলি প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে।  অর্থাৎ তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার জন্য উপভোক্তাকে সরাসরি টাকা দিতে হবে না।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রায় ১,৯৩০টি সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র এই প্রকল্পের আওতায় এসেছে।  এর মধ্যে ১,৩০৩টি বেসরকারি এবং ৬২৭টি সরকারি প্রতিষ্ঠান রয়েছে।  শুধু পশ্চিমবঙ্গেই না দেশের অন্য রাজ্যের তালিকাভুক্ত হাসপাতালেও এই সুবিধা নিতে পারবে।

আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়ুষ্মান দিবসের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে।  সেই অনুষ্ঠান থেকেই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে প্রায় দেড় কোটি পরিবার, অর্থাৎ প্রায় ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসতে পারেন।  ইতিমধ্যেই প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারতের জন্য নথিভুক্ত হয়েছেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

আয়ুষ্মান ভারত কার্ড আধার নম্বরের সঙ্গে যুক্ত থাকবে।  তাই হাসপাতালে যাওয়ার সময় কার্ড সঙ্গে না থাকলেও আধার নম্বর দিয়ে উপভোক্তার তথ্য যাচাই করা যাবে।  কার্ড তৈরির জন্য কোনও টাকা নেওয়া হবে না বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এই প্রকল্পের পাশাপাশি রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও চালু করছে।  যাঁরা আয়ুষ্মান ভারতের কেন্দ্রীয় তালিকায় থাকবেন না, তাঁদের এই প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা করা হবে।  এই প্রকল্পেও প্রতি পরিবারে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা থাকবে।

তবে এখনই বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী। আগামী কয়েক মাস আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা এবং স্বাস্থ্যসাথী তিনটি প্রকল্পই পাশাপাশি চলবে।  তিন মাসের পরিস্থিতি পর্যালোচনার পর ধাপে ধাপে স্বাস্থ্যসাথী নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।