বিশ্বভারতীতে কর্মী নিয়োগ, ৩ ধরনের পদে চাকরির সুযোগ, কারা আবেদন করতে পারবে জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট তিন ধরনের পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে ডেপুটি ফিনান্স অফিসার, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদ। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জানানোর শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৬।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ?

বিশ্বভারতীর বিজ্ঞপ্তি অনুযায়ী, ডেপুটি ফিনান্স অফিসার পদে ১ জন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে ১ জন এবং জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে ১ জনকে নিয়োগ করা হবে।

বেতন কত দেওয়া হবে?

ডেপুটি ফিনান্স অফিসার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে নির্বাচিত প্রার্থীরা পে লেভেল ১২ অনুযায়ী বেতন পাবেন। এই দুই পদে প্রাথমিক বেতন ৭৮,৮০০ টাকা।

অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে পে লেভেল ৬ অনুযায়ী প্রাথমিক বেতন ৩৫,৬০০ টাকা।

বয়সসীমা

ডেপুটি ফিনান্স অফিসার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য সর্বোচ্চ বয়স ৫০ বছর। জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

ডেপুটি ফিনান্স অফিসার পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার বা সমতুল্য পদে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে BE/BTech (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ডিগ্রির সঙ্গে অন্তত ৯ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা M.Sc (কম্পিউটার সায়েন্স), MCA কিংবা M.Tech (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ডিগ্রির সঙ্গে অন্তত ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রেই ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

অন্যদিকে, জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) পদে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রির সঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি:

ডেপুটি ফিনান্স অফিসার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রয়োজনে স্কিল টেস্টও হতে পারে।

আবেদন মূল্য:

ডেপুটি ফিনান্স অফিসার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১,৬০০ টাকা। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে জেনারেল প্রার্থীদের ফি ১,২০০ টাকা এবং এসসি প্রার্থীদের ফি ৩০০ টাকা। তবে মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের বিশ্বভারতীর নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

https://visvabharatint.samarth.edu.in

সময়সীমা: আবেদন শুরু ১৩ নভেম্বর,২০২৬।

আবেদন শেষ ২০ ডিসেম্বর,২০২৬।

বিজ্ঞপ্তি: https://www.visvabharati.ac.in/home/wp-content/uploads/2026/11/SSA_AVDVT.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।