UGC-NET June 2026: প্রকাশিত হল Provisional Answer Key, ১৮ আগস্ট পর্যন্ত চ্যালেঞ্জের সুযোগ

UGC-NET-এর Answer Key প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এখন নিজেদের উত্তর মিলিয়ে দেখে প্রয়োজনে উত্তর সঙ্কেত চ্যালেঞ্জ করতে পারবেন।

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) আজ, ১৬ আগস্ট ২০২৬, UGC NET June 2026 পরীক্ষার সম্ভাব্য উত্তর সঙ্কেত( Provisional Answer Key) প্রকাশ করেছে।  একইসঙ্গে উত্তর সঙ্কেত নিয়ে আপত্তি বা চ্যালেঞ্জ জানানোর জন্যও খুলে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের ‘Challenge Window’।   এবার ৮৪টি বিষয়ের Provisional Answer Key প্রকাশ করা হয়েছে।  পরীক্ষার্থীরা অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেদের Recorded Responses এবং উত্তর সঙ্কেত দেখে নিতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

NTA -র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ আগস্ট থেকে ১৮ আগস্টের রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত Answer Key Challenge করা যাবে।  কোনও প্রশ্নের উত্তরে অসঙ্গতি রয়েছে বলে মনে হলে পরীক্ষার্থীরা উপযুক্ত তথ্যপ্রমাণ (Documentary Evidence) দিয়ে সংশ্লিষ্ট প্রশ্নের বিরুদ্ধে আপত্তি জানাতে পারবে।  প্রতিটি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য ২০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।  এই ফি Debit Card, Credit Card অথবা Net Banking-এর মাধ্যমে জমা করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে সেই Challenge গ্রহণ করবে না।

কীভাবে Answer Key Challenge করবেন?

পরীক্ষার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে অফিসিয়াল UGC NET পোর্টালের মাধ্যমে Answer Key Challenge করতে হবে।  ই-মেল, ফ্যাক্স, চিঠি বা অন্য কোনও মাধ্যমে পাঠানো আপত্তি করলে তা‌ গ্রহণ করবে না।

এছাড়া, প্রতিটি Challenge এর সঙ্গে উপযুক্ত প্রমাণ দাখিল করা জরুরি।  Subject Experts এর পর্যালোচনায় কোনও Challenge গ্রহণযোগ্য বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট সংশোধন সেই বিষয়ের সমস্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে।  একই প্রশ্নের জন্য একাধিকবার Challenge করার প্রয়োজন নেই।

এবার English, Commerce এবং Sociology এই তিনটি বিষয়ের Provisional Answer Key নিয়ে এখনও আলাদা প্রক্রিয়া চলছে।  NTA জানিয়েছে, এই তিনটি বিষয়ের প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের ত্রুটি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল।  সেই কমিটির সুপারিশের ভিত্তিতে এই তিনটি বিষয়ের বিষয়ে আলাদা Public Notice প্রকাশ করা হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।