সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পক্ষ থেকে বিজ্ঞপ্তি নম্বর CEN No. 04/2026 এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, দেশের বিভিন্ন রেলওয়ে বোর্ডের অধীনে মোট ৩ হাজার ৯৯৩টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার (JE) এবং ডিপো মেটেরিয়াল সুপারিন্টেন্ডেন্ট (DMS) পদে প্রার্থী নেবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৪ আগস্ট ২০২৬ থেকে। এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।
এই নিয়োগের আওতায় বিভিন্ন বিভাগের Junior Engineer পদ রয়েছে। এর মধ্যে Civil, Electrical, Mechanical, Electronics, Signal & Telecommunication সহ একাধিক ইঞ্জিনিয়ারিং শাখার পদ রয়েছে। পাশাপাশি Depot Material Superintendent (DMS) পদেও নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) পদের জন্য সেই শাখায় ন্যূনতম ৩ বছরের ডিপ্লোমা (Diploma in Engineering) অথবা উচ্চতর ডিগ্রি থাকা লাগবে। এছাড়াও মেকানিক্যাল বা সংশ্লিষ্ট পদের জন্য মেকানিক্যাল, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল ইত্যাদি এবং এসঅ্যান্ডটি (S&T) পদের জন্য ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির মতো শাখায় ডিপ্লোমা থাকতে হবে।
অন্যদিকে, ডিপো মেটেরিয়াল সুপারিনটেনডেন্ট (DMS) পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের যেকোনো শাখায় ৩ বছরের ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে। শুধু ডিপ্লোমা নয়, বিই (B.E.) বা বিটেক (B.Tech) ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় ।
বেতন স্কেল: ৭ পে কমিশন অনুযায়ী মাসে বেতন ৩৫ হাজার ৪০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: একাধিক ধাপে সম্পন্ন হবে।
প্রথম কম্পিউটার পরীক্ষা (CBT-I):
প্রথমে আপনাকে একটি অনলাইন পরীক্ষা দিতে হবে এরজন্য মোট ১০০টি প্রশ্ন থাকবে এবং সময় পাবেন ৯০ মিনিট।
পরীক্ষার বিষয় গণিত, বুদ্ধিমত্তা (Reasoning), সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞান। যদি কেঁউ ভুল উত্তর দেয় তারজন্য প্রতিটি ভুল উত্তরে প্রাপ্ত নম্বর থেকে ১/৩ অংশ কেটে নেবে।
দ্বিতীয় কম্পিউটার পরীক্ষা (CBT-II):
এই ধাপ বা দ্বিতীয় ধাপের কম্পিউটার বেস্ট পরীক্ষা (CBT-II) তে অংশ নিতে প্রথম পরীক্ষায় পাস হতে হবে এবং সাধারণত শূন্যপদের প্রায় ১৫ গুণ প্রার্থীকে এই ধাপের জন্য সিলেক্ট করবে। এই পরীক্ষায় ১২০ মিনিটে মোট ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হয়, যার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে প্রার্থীর নিজস্ব টেকনিক্যাল বা পদের পড়াশোনা শুধু এই অংশ থেকেই ১০০ নম্বরের প্রশ্ন আসে; পাশাপাশি সাধারণ জ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার এবং পরিবেশের ওপরও প্রশ্ন থাকে। প্রথম পরীক্ষার মতো এই পর্বেও প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ অংশ নম্বর বাদ যাবে।
শেষ ধাপ:
দ্বিতীয় পরীক্ষায় যারা পাস করবেন, তাঁদের অরিজিনাল সার্টিফিকেট ও কাগজপত্র ঠিকঠাক আছে কি না তা দেখা হয় (যাকে ডকুমেন্ট ভেরিফিকেশন বলে) এবং শরীর ঠিক আছে কি না দেখার জন্য মেডিক্যাল পরীক্ষা করবে। এই সবকিছুর ওপর ভিত্তি করেই আপনাকে রেলওয়েতে চাকরি দেবে।
কিভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে অনলাইনে রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলের শেষে লিঙ্ক দেওয়া হবে।
আবেদন ফি:
জেনারেল প্রার্থীদেরজন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে আপনি যদি প্রথম ধাপের পরীক্ষায় (CBT-I) বসেন, তাহলে ব্যাঙ্ক চার্জ কেটে ৪০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। এসসি (SC), এসটি (ST), মহিলা, ওবিসি , প্রতিবন্ধী এবং EWS প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। প্রথম পরীক্ষায় বসলে ব্যাঙ্ক চার্জ বাদে পুরো ২৫০ টাকাই আপনাকে ফেরত দেবে।
আবেদনের সময়সীমা: অনলাইন আবেদন শুরু হয়েছে ১৪ আগস্ট ২০২৬ থেকে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
RRB Junior Engineer and Depot Material Superintendent Recruitment Notification 2026: PDF Download
Online Apply Link:- Apply Now

