নিয়মিত ক্লাস না করলে স্কলারশিপের ফর্ম ‘অ্যাপ্রুভ’ করবে না কলেজ কর্তৃপক্ষ

অনুপস্থিত থেকেও টাকা পকেটে ভরার দিন শেষ! মাথাভাঙ্গা কলেজের কড়া নোটিশে চাঞ্চল্য

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কোচবিহার: স্কলারশিপের টাকা পেতে হলে শুধু আবেদন করলেই হবে না, এবার থেকে নিয়মিত ক্লাসও করতে হবে।  ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকলে স্কলারশিপের ফর্ম ‘অ্যাপ্রুভ’ করবে না কলেজ কর্তৃপক্ষ।  এমনই কড়া বার্তা দেওয়া হয়েছে মাথাভাঙ্গা কলেজের তরফে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গতকাল, ১৯ অগস্ট কলেজের অধ্যক্ষ ড. দেবাশিস দত্তের স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলেজের বিভিন্ন সেমেস্টারের বহু ছাত্রছাত্রী নিয়মিত ক্লাসে উপস্থিত না থেকেও বিভিন্ন স্কলারশিপের টাকা গ্রহণ করছেন।  এই বেনজির ফাঁকিবাজি রুখতে এবার কড়া পদক্ষেপ করছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাথাভাঙ্গা কলেজ প্রশাসন।  বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দেয়, এবার থেকে ক্লাসে নিয়মিত হাজিরা না থাকলে কোনো রকম স্কলারশিপ বা বৃত্তির ফর্ম অনুমোদন করবে না কলেজ কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এবার থেকে স্কলারশিপের অনুমোদন পাওয়ার অন্যতম প্রধান শর্তই হলো কলেজে নিয়মিত পড়াশোনা ও ক্লাসে হাজিরা দেওয়া।  আগামী দিনে এই নিয়ম অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হবে।  কোনো পড়ুয়া আদৌ ক্লাসে আসছেন কি না, তা নিশ্চিত করতে কলেজের প্রতিটি বিভাগ (ডিপার্টমেন্ট) থেকে নিয়মিত হাজিরা খাতার ডেটা বা তথ্য সংগ্রহ করবে কলেজ প্রশাসন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।