পুজোর মুখে সুরাপ্রেমীদের জন্য বাড়তি খরচের আশঙ্কা। আগামী ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে মদের দাম বাড়তে পারে। দেশি মদ থেকে শুরু করে দেশে তৈরি বিদেশি মদ এবং বিয়ার তিন ধরনের পানীয়েরই নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কোন ব্র্যান্ডের দাম কতটা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।
মদের দাম পুনর্নির্ধারণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে খবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSBCL)-এর তরফে বিভিন্ন সংস্থার কাছ থেকে মদ সরবরাহ সংক্রান্ত এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (EOI) চাওয়া হয়েছে। সেই প্রক্রিয়ার সঙ্গে নতুন মূল্য সংক্রান্ত তথ্যও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কোন মদের দাম কত বাড়বে?
এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবে ১ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা জানা গেলেও, নির্দিষ্ট করে কোনও ব্র্যান্ডের দাম কত টাকা বাড়বে, সেই তালিকা এখনও প্রকাশিত হয়নি। মদের ধরন এবং ব্র্যান্ড অনুযায়ী দাম বৃদ্ধির পরিমাণ আলাদা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
বিয়ার এবং তুলনামূলক কম দামের মদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ কম হতে পারে। অন্যদিকে, দামি ব্র্যান্ডের মদের ক্ষেত্রে বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারি ভাবে নতুন মূল্য তালিকা প্রকাশ না হওয়া পর্যন্তনির্দিষ্ট করে কত টাকা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে পুজোর সময় মদ বিক্রি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। এ বার মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শুধু দোকান নয়, ওই দিন বারেও মদ বিক্রি করা যাবে না।
ফলে পুজোর আগে একদিকে মদের দাম বৃদ্ধির সম্ভাবনা, অন্যদিকে মহাষ্টমীতে বিক্রি বন্ধ—দুই বিষয়েই নজর রয়েছে ক্রেতা ও আবগারি ব্যবসার সঙ্গে যুক্ত মহলের।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
