সবার জন্য নয়। মেধাবী ক্রীড়াবিদদের জন্য আয়কর দফতরে ৮২টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর দফতরে Tax Assistant (TA) এবং Multi-Tasking Staff (MTS) পদে মোট ৮২ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে Tax Assistant পদে ২৫টি এবং MTS পদে ৫৭টি শূন্যপদ রয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, এই নিয়োগে শুধুমাত্র যোগ্য মেধাবী ক্রীড়াবিদদের কাছ থেকেই আবেদন চাওয়া হয়েছে। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (Tax Assistant) পদে বেতন স্কেল: ২৫,৫০০ – ৮১,১০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং প্রতি ঘণ্টায় ৮,০০০ কি-ডিপ্রেশনের ডাটা এন্ট্রি স্পিড কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাল্টি-টাস্কিং স্টাফ পদে বেতন স্কেল: ১৮,০০০ – ৫৬,৯০০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর পযর্ন্ত।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকা লাগবে।
প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল Sports Eligibility, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশকে প্রতিনিধিত্ব করেছেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছেন। যেমন Junior National Championship-এ পদক জিতেছে ,Khelo India Youth Games-এ ১৮ বছরের বেশি বয়সের ক্যাটেগরিতে পদক জিতেছে, এছাড়া Khelo India Winter Games, Khelo India Para Games বা Khelo India University Games-এ পদক জিতেছে এবং School Games Federation of India (SGFI) এর প্রতিযোগিতায় পদক জিতেছে
নির্দিষ্ট খেলায় Inter-University Tournament-এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে বা National Sports/Games for Schools-এ State School Team-এর হয়ে প্রতিনিধিত্ব করেছে এমন প্রার্থী রাই আবেদন করতে পারবে।
প্রার্থীদের অবশ্যই ১ জানুয়ারি ২০২২ থেকে ৩০ জুন ২০২৬-এর মধ্যে কোনো স্বীকৃত জাতীয়/আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় স্তরের টুর্নামেন্ট বা জাতীয় স্কুল গেমসে প্রতিনিধিত্ব করার সার্টিফিকেট থাকতে হবে।
ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, কবাডি, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, তিরন্দাজি, কারাতে, লন টেনিস, শরীরচর্চা এবং প্যারা অ্যাথলেটিক্স-সহ একাধিক খেলায় শূন্যপদ রয়েছে।
ক্রিকেটে ব্যাটার, মিডিয়াম পেসার, অলরাউন্ডার এবং উইকেটকিপার-ব্যাটারের মতো নির্দিষ্ট বিভাগেও শূন্যপদ রাখা হয়েছে। অ্যাথলেটিক্সে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, বিভিন্ন হার্ডলস, লং জাম্প এবং জ্যাভলিন থ্রো-র মতো ইভেন্ট রয়েছে খেলেছে এমন ক্রিড়াবিদরা আবেদন করতে পারবে।
আবেদন করবেন কী ভাবে?
আবেদন করতে হবে অফলাইন মোডে। নির্দিষ্ট ফর্মে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the Joint Commissioner of Income Tax (Personnel & Establishment), 1st Floor, Room No-14, Aayakar Bhawan, P-7 Chowringhee Square, Kolkata – 700069
এছাড়াও বিশদ জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
Income Tax Department West Bengal TA & MTS Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
