★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

নাম-প্রতীক হারানোর পর প্রার্থীও সরে দাঁড়ালেন মমতার! এরপর নন্দীগ্রামে কংগ্রেসকেই সমর্থন, জানিয়ে দিলেন মমতা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ফের বড়সড় মোড়।  দলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে-ও প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন।  আর এরপরই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ঘটনার সূত্রপাত শুক্রবার দুপুরে। স্বামী সত্যজিৎ প্রধানকে সঙ্গে নিয়ে সঞ্চিতা প্রধান দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান।  মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের ঠিক আগের এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়।  প্রশ্ন ওঠে, তাহলে কি শেষ মুহূর্তে নন্দীগ্রামের লড়াই থেকে সরে দাঁড়াতে চলেছেন মমতা শিবিরের প্রার্থী? সেই সময় অবশ্য সঞ্চিতার তরফে প্রকাশ্যে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এর কিছুক্ষণের মধ্যেই সেই জল্পনাই সত্যি হয়। নন্দীগ্রাম উপনির্বাচন থেকে নিজের প্রার্থীপদ প্রত্যাহার করে নেন সঞ্চিতা প্রধান দে।  শনিবারই ছিল প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন।  ফলে তার আগের দিন সঞ্চিতার শুভেন্দু-সাক্ষাৎ এবং তারপর প্রার্থীপদ প্রত্যাহার—পরপর এই দুই ঘটনায় নন্দীগ্রামের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়।

এর আগে নন্দীগ্রামের জন্য সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করেছিল মমতা শিবির।  তিনি ছিলেন একেবারে নতুন মুখ।  পূর্বে তিনি বয়াল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন এবং ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিলের সময় তাঁর চাকরিও বাতিল হয়েছিল বলে জানিয়েছিল।  ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পঞ্চায়েত সমিতির সদস্যাও ছিলেন।

অন্যদিকে, উপনির্বাচনের আগে মমতা শিবিরের দলের নাম ও প্রতীক নিয়েও তৈরি হয়েছিল জটিলতা।  সেই পরিস্থিতির মধ্যেই নন্দীগ্রামের প্রার্থী সরে দাঁড়ানোয় রাজনৈতিক সমীকরণ আরও বদলে যায়।

শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নন্দীগ্রাম উপনির্বাচনে তাঁর শিবির কংগ্রেসকে সমর্থন করবে। অর্থাৎ নিজেদের প্রার্থী প্রত্যাহারের পর এবার কংগ্রেস প্রার্থীর পাশে থাকার সিদ্ধান্ত নিল মমতা শিবির।

ফলে ৬ অক্টোবরের নন্দীগ্রাম উপনির্বাচনের আগে একের পর এক নাটকীয় পরিবর্তন দেখা গেল।  প্রথমে দলের নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েন, তারপর প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ, এরপর তাঁর প্রার্থীপদ প্রত্যাহার এবং শেষ পর্যন্ত কংগ্রেসকে সমর্থনের ঘোষণা সব মিলিয়ে নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।