পশ্চিমবঙ্গ পুলিশের দ্বিতীয় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (২nd I.R. Bn.) দফতরে কাজের জন্য চুক্তিভিত্তিক গাড়িচালক নিয়োগ করা হবে। এই মর্মে রাজ্য পুলিশের ওয়েবসাইটে ২৭ অক্টোবর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এক বছরের জন্য মোট চার জন চালক নিয়োগ করা হবে। সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের শিলিগুড়ির ডাবগ্রামে দ্বিতীয় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের দফতরে কাজ করতে হবে।
যোগ্যতা: আবেদনকারীদের ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। এছাড়াও হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, যা অন্তত তিন বছর আগে ইস্যু করা হয়েছে। সেই সঙ্গে গাড়ি চালানোর কাজে নথিভুক্ত অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
বেতন:
এই পদের জন্য প্রতি মাসে ১৬,০০০ টাকা করে দেওয়া হবে।
বয়স: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে (https://wbpolice.gov.in/) আবেদনপত্র পাওয়া যাবে। আপনাদের সুবিধার্থে আবেদনেরফরম দেওয়া হয়েছে নিচে। ওই ফরমে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করে ফরম সহ জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়।
ঠিকানা: আবেদনপত্রটি The Commandant, 2nd I.R. Bn., Dabgram, Siliguri-এর উদ্দেশে ডাবগ্রামের ব্যাটালিয়ন দফতরের নির্দিষ্ট ড্রপ বক্সে জমা দিতে হবে। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১৪ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদন প্রকাশ পেয়েছে গত ২৭ অক্টোবর।
এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
আবেদন পত্র: https://wbpolice.gov.in/writereaddata/wbp/ContractualDriver_2ndIRBn.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
