পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) দফতরে চুক্তিভিত্তিক চালক নিয়োগ করা হবে। এই মর্মে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৪ জন চালক নিয়োগ করা হবে। এক বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের কলকাতার সল্টলেকের সেক্টর-৫-এ অবস্থিত এসটিএফের দফতরে কাজ করতে হবে। এই পদে প্রতি মাসে ১৬,০০০ টাকা করে দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বাংলা ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। পাশাপাশি চালক পদে আবেদনের জন্য প্রার্থীদের বৈধ LMV অথবা HMV ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং লাইসেন্সটি অন্তত তিন বছর আগে ইস্যু করা হতে হবে। পাশাপাশি, গাড়ি চালানোর কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আগামী ২ নভেম্বর ২০২৬ থেকে পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে (https://wbpolice.gov.in/) আবেদনপত্র পাওয়া যাবে। নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বা মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড বা অন্য ঠিকানার প্রমাণপত্র এবং কাজের অভিজ্ঞতার শংসাপত্রের ফটোকপি জমা দিতে হবে।
পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নির্দিষ্ট খামে ভরে Superintendent of Police (HQ), Special Task Force, West Bengal, Nabadiganta Bhawan, Street No. 21, Block-GN 20, Sector-V, Salt Lake City, Kolkata-700091 ঠিকানায় অবস্থিত এসটিএফের দফতরের ড্রপ বক্সে জমা দিতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১৪ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা রাখা হয়েছে।
নিয়োগ পদ্ধতি:
আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ড্রাইভিং টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ড্রাইভিং টেস্টে ২০ নম্বর এবং ইন্টারভিউয়ে ২০ নম্বর বরাদ্দ রয়েছে। অর্থাৎ, মোট ৪০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। নির্বাচিত প্রার্থীদের তালিকা পশ্চিমবঙ্গ পুলিশের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, কাজে যোগদানের সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) জমা দেওয়া লাগবে।
ফর্ম ডাউনলোড করুন: https://wbpolice.gov.in/writereaddata/wbp/ContractualDriver_STF.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
