উত্তরপ্রদেশের বিজনোরে মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর দিনদুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে খুন করা হয়েছে শিক্ষক নওশাদ আহমেদকে। নাজিবাবাদ থানার সৌপুরি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন তিনি। স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন দুপুরে স্কুল থেকে বেরোনোর পর নওশাদকে লক্ষ্য করে গুলি চালান গৌরব রাঠি। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অবস্থায় ঋষিকেশের এইমসে পাঠানো হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর গৌরব নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করে। বিজনোরের পুলিশ সুপার কে কে বিষ্ণোই প্রথমদিকে জানিয়েছিলেন, হত্যার কারণ তখনও নিশ্চিতভাবে জানা যায়নি এবং অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরবর্তী তদন্তে পুলিশ জানায়, কয়েক দিন আগে একটি যুবক-যুবতীর বিষয়কে কেন্দ্র করে নওশাদ ও গৌরবের মধ্যে বিবাদ হয়েছিল। পুলিশের দাবি, সেই ঘটনার জেরেই গৌরব নওশাদের উপর হামলা চালায়। অভিযুক্তের বক্তব্যে ‘লাভ জিহাদ’ প্রসঙ্গ উঠে এসেছে। তবে ‘লাভ জিহাদ’ই হত্যার মূল কারণ এখনো পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি।
অভিযুক্ত গৌরবকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে এবং আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। নওশাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যার মামলা করা হয়েছে; পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যোগ করেছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
