Jhargram Health Recruitment 2026: ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশনের (NHM) অধীনে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম (RBSK) প্রকল্পে একাধিক চুক্তিভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হবে। মেডিক্যাল অফিসার (AYUSH), ফার্মাসিস্ট এবং স্টাফ নার্স পদে এই নিয়োগ হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৬।
কোন কোন পদে নিয়োগ?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসার (AYUSH-MHT) পদে পুরুষ প্রার্থীদের জন্য ৮টি এবং মহিলা প্রার্থীদের জন্য ১০টি শূন্যপদ রয়েছে। ফার্মাসিস্ট পদে ১২ জন এবং স্টাফ নার্স পদে ২ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে বিজ্ঞপ্তির পদভিত্তিক হিসাব অনুযায়ী মোট শূন্যপদ ৩৩টি। সমস্ত পদেই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। নির্বাচিত প্রার্থীদের ঝাড়গ্রাম জেলার অধীনস্থ বিভিন্ন Rural Hospital-এ নিয়োগ করা হতে পারে।
বেতন:
পদ অনুযায়ী মাসিক পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৩২,০০০ টাকা, ফার্মাসিস্ট পদে ২২,০০০ টাকা এবং স্টাফ নার্স পদে ২৫,০০০ টাকা দেওয়া হবে। NHM-এর নির্দেশিকা অনুযায়ী বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
বয়স:
মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। স্টাফ নার্স পদের সর্বোচ্চ বয়সসীমাও ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BHMS, BAMS অথবা BUMS ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করা এবং সংশ্লিষ্ট কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা আবশ্যক। এই পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য পৃথক শূন্যপদ রয়েছে।
ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে PCI অথবা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক শাখায় ২বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি (D-Pharma) থাকতে হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন। অন্য দিকে, স্টাফ নার্স পদে আবেদন করতে হলে Indian Nursing Council স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
তিনটি পদের ক্ষেত্রেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
নিয়োগ করবে কিভাবে?
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে। মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং BHMS/BAMS/BUMS ডিগ্রির নম্বর মিলিয়ে মোট ৮০ নম্বর ধার্য রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে MD ডিগ্রি থাকলে অতিরিক্ত ২০ নম্বর পাওয়া যাবে।
ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, D-Pharma, B-Pharma এবং M-Pharma পরীক্ষার নম্বরের ভিত্তিতে মোট ১০০ নম্বরের মূল্যায়ন হবে। স্টাফ নার্স পদের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও GNM প্রশিক্ষণের নম্বরের পাশাপাশি সরকারি বা বেসরকারি হাসপাতালে কাজের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর দেওয়া হবে। চার বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ ২০ নম্বর পাওয়া যাবে।
আবেদন মূল্য:
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ৫০ টাকা।
আবেদন কিভাবে করবেন?
শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের সরকারি ওয়েবসাইটে গিয়ে Online Recruitment বিভাগ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি খুলতে হবে। এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হয়েছে ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১টা থেকে। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৬, মধ্যরাত পর্যন্ত।
ফার্মাসিস্ট পদে আবেদন লিংক:
https://hr.wbhealth.gov.in/ApplicantLogin/ApplicantMaster.aspx
নার্স পদে আবেদনের লিংক:
https://hr.wbhealth.gov.in/ApplicantLogin/ApplicantMaster.aspx
মেডিক্যাল অফিসার ফিমেল আবেদনের লিংক:
https://hr.wbhealth.gov.in/ApplicantLogin/ApplicantMaster.aspx
পরুষ : https://hr.wbhealth.gov.in/ApplicantLogin/ApplicantMaster.aspx
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
