★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

কুড়মালি ও রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির আশ্বাস শুভেন্দুর, কুড়মিদের সব মামলা প্রত্যাহারের বার্তা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রবিবার পুরুলিয়ার কড়াডি ময়দানে কুড়মি সমাজের করম পরবের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেখানেই কুড়মালি ও রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার যে দাবি রয়েছে, তাঁর সরকার তা সমর্থন করবে।  শুধু কুড়মালি নয়, রাজবংশী ভাষাকেও অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।  তাঁর কথায়, এই প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এবং দ্রুত শেষও করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুভেন্দুর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগোচ্ছে।  কুড়মালি ও রাজবংশী ভাষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘‘আমরা যা বলি, ভেবে বলি। যেটা বলি, সেটা করি।’’ তাঁর দাবি, কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় স্তরেও আলোচনা হয়েছে এবং দ্রুত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।

এদিন কুড়মি আন্দোলনের সময় দায়ের হওয়া মামলা নিয়েও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  তাঁর কথায়, আগের সরকারের সময়ে কুড়মিদের আন্দোলনকে কেন্দ্র করে যে মামলাগুলি করা হয়েছিল, সেগুলি প্রত্যাহার করা হবে।  ২০২৫ সালের আন্দোলন-সংক্রান্ত মামলাগুলিও প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি।

শুধু ভাষার স্বীকৃতি বা মামলা প্রত্যাহার নয়, কুড়মি উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন শুভেন্দু।  তিনি জানান, চলতি বাজেটে কুড়মি সমাজের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।  আগামী দিনে প্রয়োজন হলে সেই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।  কুড়মি উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করার কথাও জানান তিনি।

পুরুলিয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আজসু প্রধান সুদেশ মাহাতোও।  কুড়মি সমাজের নেতা অজিত মাহাতোর সঙ্গেও একাধিক বিষয় নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ সেপ্টেম্বর নবান্নে তাঁদের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি।

অষ্টম তফসিলের প্রসঙ্গে অবশ্য বিষয়টি শেষ পর্যন্ত কেন্দ্রীয় সাংবিধানিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।  বর্তমানে সংবিধানের অষ্টম তফসিলে ২২টি ভাষা রয়েছে; কুড়মালি ও রাজবংশী এখনও সেই তালিকায় নেই।

এদিকে, কুড়মালি, রাজবংশী ও কামতাপুরি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামও সংসদে বিষয়টি তুলেছিলেন।  ২০২৫ সালের ১১ ডিসেম্বর রাজ্যসভায় তিনি কেন্দ্রের কাছে তিন ভাষাকেই অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।