আপনি কি রেলে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ভারতীয় রেলের Railway Recruitment Boards (RRBs) থেকে স্নাতক পাশে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। RRB NTPC Graduate নিয়োগে মোট ৩ হাজার ৪৭৭টি শূন্যপদের শর্ট বিজ্ঞপ্তি জারি করেছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্নাতক পাশে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, তা হলো—Chief Commercial Cum Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant Cum Typist এবং Senior Clerk Cum Typist পদে।
Chief Commercial Cum Ticket Supervisor ও Station Master: এই দুটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন বিষয়ে স্নাতক পাশ। এই দুটি পদ ৭ম পে কমিশনের Level-6-এর আওতায় রয়েছে। এই পদগুলিতে প্রাথমিক বেতন থাকবে ৩৫ হাজার ৪০০ টাকা করে।
Goods Train Manager, Junior Account Assistant Cum Typist ও Senior Clerk Cum Typist: এই সমস্ত পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন বিষয়ে স্নাতক পাশ। এই পদগুলি ৭ম পে কমিশনের Level-5-এর আওতায় রয়েছে। এই পদগুলিতে প্রাথমিক বেতন রয়েছে ২৯ হাজার ২০০ টাকা করে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে (NTPC) আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত অফিসিয়াল আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শুরু হতে পারে ৮ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ হিসেবে ৬ নভেম্বর ২০২৬ উল্লেখ করা হয়েছে। তবে এই তারিখগুলি বর্তমানে সম্ভাব্য। ফাইনাল বিজ্ঞপ্তি জারি প্রকাশিত হলে সময়সীমার তারতম্য দেখা দিতে পারে।
বয়সসীমা:
২০২৬ সালের এই নিয়োগের বয়সসীমা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড়ের বিস্তারিত তথ্য পূর্ণাঙ্গ CEN 06/2026 প্রকাশের পর নিশ্চিত হবে। তবে বিগত বছরের নিয়ম অনুযায়ী, বয়স থাকতে হবে 18 বছর বয়স থেকে 36 বছর বয়সের মধ্যে। এছাড়াও রয়েছে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ছাড় বয়সের।
আবেদন মূল্য:
অনলাইনে ফরম পূরণের জন্য প্রার্থীদের আবেদন ফি দিতে হবে। তবে ২০২৬ সালের আবেদন ফি এখনও চূড়ান্তভাবে জানানো হয়নি। বিগত বছরের RRB NTPC Graduate নিয়োগের হিসেবে, জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ছিল ৫০০ টাকা এবং নির্দিষ্ট সংরক্ষিত ও ছাড়প্রাপ্ত শ্রেণির প্রার্থীদের জন্য ফি ছিল ২৫০ টাকা। তবে প্রথম সিবিটি পরীক্ষায় বসলে ৪০০ টাকা জেনারেল ও ওবিসি প্রার্থীদের ফেরত দেওয়া হয়। এবং বাকি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকায় ফেরত দেয়।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে কম্পিউটার বেসড টেস্ট (1st Stage CBT) নেওয়া হতে পারে। এরপর 2nd Stage CBT এবং পদের প্রয়োজন অনুযায়ী Typing Skill Test অথবা Computer Based Aptitude Test থাকতে পারে। সবশেষে Document Verification এবং Medical Examination-এর ধাপ থাকবে।
তবে কোন পদের ক্ষেত্রে কোন পরীক্ষা প্রযোজ্য হবে, তার বিস্তারিত পূর্ণাঙ্গ CEN 06/2026 প্রকাশের পর স্পষ্ট হবে।
উল্লেখ্য, এই প্রতিবেদনটি প্রকাশিত/প্রস্তাবিত Indicative Notice-এর তথ্যের ভিত্তিতে তৈরি। পূর্ণাঙ্গ CEN প্রকাশের পর পদসংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ও অন্যান্য তথ্যে পরিবর্তন হতে পারে। CEN 06/2026-এর Indicative Notice ২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রকাশিত হওয়ার কথা রয়েছে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশের পরই সমস্ত তথ্য চূড়ান্তভাবে জানা যাবে। এজন্য নজর রাখুন এমডি ৩৬০ নিউজ পোর্টালে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
