কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে চাকরির সুযোগ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান মিউজিয়াম মোট ৫টি শূন্যপদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হেড মডেলার, হিন্দি ট্রান্সলেটর, মডেলার এবং ড্রাইভার-কাম-মেকানিক পদে নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে ২৩ অক্টোবর ২০২৬ এর মধ্যে।
বিজ্ঞপ্তি অনুসারে, বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও আলাদা।
লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার: — ১টি পদ
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। এর সঙ্গে সরকারি সুবিধা রয়েছে।
বয়সসীমা : সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানথ্রোপলজি বা আর্টসে মাস্টার্স অথবা সমমানের অনার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
হেড মডেলার: — ১টি পদ
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মডেলিং/স্কাল্পচার বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। মডেলিং ভাস্কর্যে ডিগ্রি বা ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
হিন্দি ট্রান্সলেটর: — ১টি পদ
বেতন স্কেল: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে গ্র্যাজুয়েশন বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজিতেও। পাশাপাশি ৫ বছরের অনুবাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ভাষার জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
মডেলার: — ১টি পদ
বেতন স্কেল: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর। OBC প্রার্থীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ হতে হবে। পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত আর্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠান থেকে আর্টসে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার-কাম-মেকানিক:— ১টি পদ
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা।
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর পাশাপাশি গাড়ির মেরামতের সম্পর্কে ভালো জ্ঞান প্রয়োজন। অন্তত ৫ বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন
ইচ্ছুক প্রার্থীদের প্রথমে ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Notice’ বিভাগে প্রকাশিত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে হবে । বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া Annexure-1 আবেদনপত্র সংগ্রহ করে নির্দিষ্ট তথ্য দিয়ে সেটি পূরণ করতে হবে।
এরপর আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার নথি, অভিজ্ঞতার শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ব-প্রত্যয়িত (Self-attested) কপি যুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে। সেক্ষেত্রে খামের উপর যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেই পদের নাম উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে হবে Director, Indian Museum, 27, Jawaharlal Nehru Road, Kolkata-700016 ঠিকানায়।
এছাড়াও সম্পূর্ণ আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ই-মেলের মাধ্যমেও পাঠানোর সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আবেদনপত্র পাঠাতে হবে indianmuseumkolkata2@gmail.com ঠিকানায়।
ডাকযোগে বা ই-মেলে আবেদন পাঠানোর শেষ সময় ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা। একাধিক পদের জন্য আবেদন করতে চাইলে প্রতিটি পদের জন্য আলাদা আবেদনপত্র জমা দিতে হবে।
কিভাবে নিয়োগ করবে
প্রার্থীদের নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী স্কিল টেস্ট নিতে পারে।
Indian Museum Kolkata Recruitment Notification 2026: PDF Download
Indian Museum Kolkata Job Application Form ANNEXURE 1: Download Now
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
