★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

RRB Paramedical Vacancy 2026: নার্সিং, ফার্মাসিস্টসহ ৫৬০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই, দেখুন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে আসতে চলেছে বড় সুসংবাদ।  খুব শীঘ্রই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs) প্যারামেডিক্যালে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে।  সূত্র মারফত জানা গেছে, এবার বিভিন্ন জোনে মোট ৫৬০টি সম্ভাব্য শূন্যপদে যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগ করবে।  নার্সিং ও ফার্মেসি , এক্স- রে‌ টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান সহ বিভিন্ন বিভাগে যারা ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ হবে?

রেলওয়ের এই নিয়োগ মাধ্যমে নিচের পদগুলোতে নিয়োগ করবে।
1. নার্সিং সুপারিন্টেনডেন্ট (Nursing Superintendent)।
2. ফার্মাসিস্ট (Pharmacist)
3. হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health & Malaria Inspector)
4. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (Laboratory Assistant)
5. ল্যাবরেটরি সুপারিন্টেনডেন্ট (Laboratory Superintendent)
6. রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান (Radiographer / X-Ray Technician)
7. ইসিজি টেকনিশিয়ান (ECG Technician)
8. ডায়ালিসিস টেকনিশিয়ান (Dialysis Technician)
9. ফিজিওথেরাপিস্ট (Physiotherapist)
10. ফিল্ড ওয়ার্কার (Field Worker)
11. ডায়েটিশিয়ান (Dietician)
12. ডেন্টাল হাইজিনিস্ট (Dental Hygienist)।

এই নিয়োগে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে শুরু হতে পারে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৪ অক্টোবর, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।

কিভাবে আবেদন করবেন

আবেদন করতে হলে রেলওয়ের অফিশিয়াল পোর্টাল www.rrbapply.gov.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

বিগত বছরগুলোর অফিশিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে জেনে নেওয়া যাক—

রেডিওগ্রাফার / এক্স-রে টেকনিশিয়ান (Radiographer)

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পাস করতে হবে এবং সাথে রেডিওগ্রাফি বা এক্স-রে টেকনোলজিতে ডিপ্লোমা বা বি‌এসসি‌ ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: ১৯ থেকে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

নার্সিং সুপারিন্টেনডেন্ট (Nursing Superintendent): এই পদের জন্য প্রার্থীকে নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing পাশ করতে হবে।  এছাড়াও ৩ বছরের General Nursing and Midwifery (GNM) কোর্স পাশ করলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য রয়েছে বয়সের ছাড়।

ফার্মাসিস্ট (Pharmacist):
এই পদের জন্য প্রার্থীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।  পাশাপাশি ফার্মেসিতে ডিপ্লোমা (D.Pharm) অথবা ডিগ্রি (B.Pharm) থাকতে হবে।  আবেদনকারীর নাম রেজিস্টার্ড ফার্মাসিস্ট হিসেবে নথিভুক্ত থাকা লাগবে।
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর।

হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর (Health & Malaria Inspector):
এই পদের জন্য রসায়ন বিষয়-সহ B.Sc পাশ করতে হবে।  এর পাশাপাশি Health Inspector বা Sanitary Inspector কোর্সের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড-২ (Laboratory Assistant Grade-II):
আবেদনকারীকে বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। পাশাপাশি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা (DMLT) থাকতে হবে। বিএসসি মেডিকেল ল্যাবরেটরি থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: এই পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর।

ইসিজি টেকনিশিয়ান (ECG Technician):
এই পদের জন্য বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

বেতন স্কেল: ৩৫,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত, এছাড়াও সরকারি সুবিধা রয়েছে।  তবে মূল বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত বেতন সম্পর্কে সঠিক তথ্য দেওয়া মুশকিল, এটা বিগত বছরের।

নিয়োগ পদ্ধতি: এই নিয়োগে প্রথমে প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষা (CBT) দিতে হবে। পরীক্ষাটি হবে মোট ১০০ নম্বরের, যেখানে ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় ৯০ মিনিট।  এর মধ্যে ৭০ নম্বরের প্রশ্ন থাকবে যে পদের জন্য আবেদন করবেন, সেই বিষয়ের উপর। বাকি ৩০ নম্বরের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস ১০, জেনারেল সায়েন্স ১০ এবং অঙ্ক ও রিজনিং ১০ নম্বর থাকবে।

কোনও প্রশ্নের উত্তর ভুল হলে ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।  অনলাইন পরীক্ষায় সফল হলে পরের ধাপে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র ভেরিফিকেশন করবে। এরপর রেলওয়ের হাসপাতালে মেডিকেল পরীক্ষা হবে। সব ধাপে সফল প্রার্থীদেরই শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হবে।

আবেদন মূল্য: জেনারেল ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে তাঁরা CBT পরীক্ষায় বসলে রেলের নিয়ম অনুযায়ী ৪০০ টাকা ফেরত পাবে।  অন্যদিকে, SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি ২৫০ টাকা। CBT পরীক্ষায় বসলে এই পুরো ২৫০ টাকা ফেরত পাবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।