★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

এবার আইনজীবী সায়ন ব্যানার্জিকে কোর্ট চত্বরে ডিম ছোড়ার অভিযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ভাঙড় কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া পড়ুয়াদের হয়ে আদালতে সওয়াল করতে গিয়ে এবার বিতর্কে বারুইপুর আদালত চত্বর।  আইনজীবী ও তরুণ সিপিআই(এম) নেতা সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে আদালত চত্বরেই ডিম ছোড়ার অভিযোগ উঠেছে।  তাঁর দাবি, আইনজীবীর কালো কোট পরে আদালত চত্বরে থাকা অবস্থাতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সোমবার ভাঙড় কলেজে এসএফআই, আইএসএফ এবং এবিভিপি-র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  সেই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করে।  মঙ্গলবার তাঁদের বারুইপুর আদালতে পেশ করা হয়। তাঁদের মধ্যে শাহরুখ আখতার আলি মোল্লা এবং আসলাম হাবিবের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ও সিপিআই(এম) নেতা সায়ন ব্যানার্জি।

আদালতে শুনানি শেষে ধৃত দু’জন জামিনে মুক্তি পান।  অভিযোগ, জামিনের পর আদালত চত্বর থেকে বেরোনোর সময়ই সায়ন ব্যানার্জিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।  ঘটনার পর আদালত চত্বরের নিরাপত্তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। সায়ন ব্যানার্জির অভিযোগ, আদালত চত্বরে উপস্থিত এবিভিপি ও বিজেপি সমর্থকেরাই তাঁর কালো কোট লক্ষ্য করে এই ডিম ছুড়েছে।

সায়নের দাবি, আদালত চত্বরের ভিতরে থাকা অবস্থাতেই তাঁর দিকে ডিম ছোড়া হয়।  পরে বাইরে বেরিয়ে আসার পরও তাঁকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়।  তাঁর সঙ্গে থাকা কয়েকজন সহকারী আইনজীবীকেও হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর সিপিআই(এম) নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি বলেন, “আদালত চত্বরের ভিতরেই যদি একজন আইনজীবীকে এ ভাবে হেনস্থার মুখে পড়তে হয়, তা হলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।” আইনজীবীর পোশাক পরে আদালতে নিজের পেশাগত দায়িত্ব পালন করার সময় এই ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাঁর।  এই ঘটনার প্রতিবাদে বারুইপুর আদালতের আইনজীবীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন এবং আদালত চত্বরেই বিক্ষোভ দেখান। আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা কাজ করছে।  প্রবীণ বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘটনার কড়া প্রতিবাদ করেছেন।  তিনি নিজের ফেসবুক এ পোস্ট করে বলেন, আইনজীবী হিসেবে সায়ন ব্যানার্জি নিজের পেশাগত দায়িত্ব পালন করে গ্রেফতার হওয়া ছাত্রদের হয়ে সওয়াল করেছিলেন। সেই কারণেই তাঁকে আক্রমণের মুখে পড়তে হয়েছে।  বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।  পাশাপাশি সায়ন ব্যানার্জির উপর হামলার প্রতিবাদে আইনজীবী সমাজকে প্রতিবাদ কর্মসূচি করার আহ্বানও জানিয়েছেন তিনি।

তবে ডিম ছোড়ার ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

https://www.facebook.com/share/v/19d4VsAJbV/

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।