★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

৮ বছরের বকেয়া DA একসঙ্গে, রাজ্য সরকারি কর্মীদের টাকা দেওয়ার নিয়ম জানাল অর্থ দফতর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা বা DA নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA একসঙ্গে মেটানো হবে। ২৩ সেপ্টেম্বর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে অর্থ দফতর।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্দেশিকা অনুযায়ী, এই সময়ের জন্য কর্মীরা যে পরিমাণ DA পাওয়ার যোগ্য, তা হিসাব করে এক কিস্তিতে দেওয়া হবে। আগে এই সময়ের বকেয়া বাবদ কোনও টাকা দেওয়া হয়ে থাকলে, নতুন হিসাবের সময় তা বাদ দেওয়া হবে।

টাকা দেওয়ার ক্ষেত্রেও কর্মীদের গ্রুপ অনুযায়ী নিয়ম করা হয়েছে। Group A, Group B এবং Group C কর্মীদের বকেয়া DA তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। Group D কর্মীদের টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

যাঁদের অবসর নিতে আর তিন মাসের মতো সময় বাকি এবং GPF-এর চূড়ান্ত টাকা মেটানোর সময় এসে গিয়েছে, তাঁদের বকেয়া DA GPF-এ জমা হবে না। তাঁদের ক্ষেত্রে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে।

GPF-এ জমা হওয়া বকেয়া DA অবশ্য সঙ্গে সঙ্গে তোলা যাবে না। নির্দেশিকা অনুযায়ী, ৩১ মার্চ ২০২৮ পর্যন্ত ওই টাকা তোলা যাবে না। তবে তার আগে কর্মীর অবসর, মৃত্যু বা পদত্যাগ হলে এই নিয়ম প্রযোজ্য হবে না।

বকেয়া DA দেওয়ার সময় আয়করও কেটে নেওয়া হবে। ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া DA দেওয়ার সময় যদি কারও আয়কর কাটা না হয়ে থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী সেই টাকাও হিসাব করে নেওয়া হবে।

বকেয়া DA-র হিসাব যাতে ভুল না হয়, সে জন্য সংশ্লিষ্ট দফতরের DDO-দের কর্মীদের সার্ভিস বুক এবং বেতনের নথি যাচাই করতে বলা হয়েছে। ভুল করে কোনও কর্মী বেশি টাকা পেয়ে গেলে পরে সেই অতিরিক্ত টাকা ফেরত নেওয়া বা পরের পাওনা থেকে সমন্বয় করা হতে পারে।

বকেয়া DA দেওয়ার পুরো প্রক্রিয়াটি যাতে ঠিকভাবে সম্পন্ন হয়, তার জন্য HRMS পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তন করা হচ্ছে। কর্মীদের কত টাকা প্রাপ্য, কীভাবে সেই টাকা দেওয়া হবে এবং হিসাবের ক্ষেত্রে কী নিয়ম মানতে হবে, তা নিয়ে পরবর্তী সময়ে আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।