২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের আগে গ্রাহকদের সুবিধার জন্য ২৭ সেপ্টেম্বর, রবিবার ব্যাঙ্কের শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। SBI-ও তাদের গ্রাহকদের মেসেজ করে জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর রবিবার শাখাগুলি খোলা থাকবে এবং ওই দিন অন্যান্য কর্মদিবসের মতোই ব্যাঙ্কিং পরিষেবা দেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফেও জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং রিজিওনাল রুরাল ব্যাংক। স্বাভাবিকভাবে কাজ করবে।
এর ফলে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবারের ছুটি এবং ২৮ থেকে ৩০ সেপ্টেম্বরের প্রস্তাবিত ধর্মঘটের মাঝে ২৭ সেপ্টেম্বর গ্রাহকেরা শাখায় গিয়ে প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজ সেরে নেওয়ার সুযোগ পাবেন। তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে ২৭ সেপ্টেম্বরের মধ্যেই তা করে নেওয়ার পরামর্শ দিয়েছে।
SBI জানিয়েছে, ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ধর্মঘটের সময়ে শাখাভিত্তিক পরিষেবা ব্যাহত হতে পারে। তাই গ্রাহকদের গুরুত্বপূর্ণ লেনদেন আগে থেকেই করে নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ATM এবং ADWM ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া Customer Service Point বা CSP-এর মাধ্যমেও নির্দিষ্ট পরিষেবা নেওয়া যাবে।
সাধারণ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকেরা ইন্টারনেট ব্যাংকিং, YONO, মোবাইল ব্যাংকিং এবং UPI-এর মতো ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারবেন। তবে যে কাজগুলির জন্য সরাসরি ব্যাঙ্কের শাখায় গিয়ে কর্মীদের সাহায্য প্রয়োজন, সেগুলি ধর্মঘটের আগে করে নেওয়াই ভালো।
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা UFBU। মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা। ধর্মঘটের কারণে শাখাভিত্তিক পরিষেবা কতটা প্রভাবিত হবে, তা কর্মীদের অংশগ্রহণের উপর নির্ভর করবে। তবে গ্রাহকদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্য SBI আগেভাগেই বিকল্প পরিষেবা ব্যবহারের পরামর্শ দিয়েছে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
