★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

সবুজসাথী বদলে ‘সারথি’, কমলা সাইকেল পেল পড়ুয়ারা; আগামী বছর অষ্টম শ্রেণিকেও দেওয়ার ঘোষণা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
AI (Image)
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পূর্বঘোষণা মতোই রাজ্যের স্কুলপড়ুয়াদের হাতে এবার নতুন নামে সাইকেল তুলে দেওয়ার কর্মসূচি শুরু হল। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরি হাইস্কুল থেকে ‘সারথি’ সাইকেল প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আগের ‘সবুজসাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুধু নামেই বদল নয়, বদল এসেছে সাইকেলের রংয়েও। এবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে কমলা বা গেরুয়া রঙের সাইকেল। চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণির পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সাইকেল দেওয়ার কর্মসূচি শুধুমাত্র গত ১৫ বছরের সরকারের আমলেই শুরু হয়নি। তার আগেও সীমিত পরিসরে এই ধরনের সাইকেল দেওয়ার ব্যবস্থা ছিল। সেই সময় মূলত এসসি, এসটি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নির্দিষ্ট সংখ্যক পড়ুয়া এই সুবিধা পেতেন বলে দাবি করেন তিনি।


‘সারথি’ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, শুধু প্রকল্পের নাম, সাইকেলের রং বা লোগো পরিবর্তন করা হয়নি। সাইকেলের গুণমানের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সাইকেলগুলির গুণমান ত্রিস্তরীয় পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানান তিনি।

সাইকেল তৈরির ক্ষেত্রেও রাজ্যকে আরও স্বনির্ভর করার পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বর্তমানে সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বাইরে থেকে কেনা হলেও ভবিষ্যতে রাজ্যের মধ্যেই সাইকেল তৈরির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর জন্য প্রয়োজনীয় সংস্থাগুলিকে জমি দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকেই সাইকেল কেনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

চলতি শিক্ষাবর্ষে মোট ১২.৫৯ লক্ষ নবম শ্রেণির ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। প্রায় ৮,২০৮টি স্কুলের পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় আসবেন। রাজ্যের বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকার স্কুলগুলির মাধ্যমে সাইকেল বিতরণ করা হবে।

তবে এদিনের অনুষ্ঠানে আগামী শিক্ষাবর্ষ নিয়ে আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী বছর থেকে শুধু নবম শ্রেণি নয়, অষ্টম শ্রেণির পড়ুয়াদেরও ‘সারথি’ প্রকল্পের আওতায় সাইকেল দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে আরও এক ধাপ নীচের শ্রেণির পড়ুয়ারাও এই সুবিধা পাবেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।