★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

SSC CPO 2026: দিল্লি পুলিশ ও CAPF-এ ১,৮৭১ পদে SI নিয়োগ, স্নাতক পাশেই, বেতন ৩৫ হাজার, আবেদন শেষ ৩০ সেপ্টেম্বর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় পুলিশ অর্গানাইজেশনে সাব-ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন।  ১০ সেপ্টেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর ছাড়াও সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি ও এসএসবিতে মোট ১,৮৭১টি পদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসএসসি-র সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ
এই নিয়োগে দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগ করা হবে। পাশাপাশি বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF), সিআইএসএফ( CISF) , আইটিবিপি(ITBP) এবং এসএসবিতে জেনারেল ডিউটি সাব-ইনস্পেক্টর(SSB) পদে নিয়োগ হবে। এছাড়াও সিআইএসএফে ফায়ার শাখায় সাব-ইনস্পেক্টর পদ রয়েছে।
দিল্লি পুলিশে পুরুষ সাব-ইনস্পেক্টরের জন্য ২০৫টি এবং মহিলা সাব-ইনস্পেক্টরের জন্য ১১২টি পদ রয়েছে। পাঁচটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স মিলিয়ে রয়েছে ১,৩২০টি পদ। এর মধ্যে বিএসএফে ৪৫৭টি, সিআরপিএফে ২৫৪টি, সিআইএসএফে ২৫০টি, আইটিবিপিতে ১৮৭টি এবং এসএসবিতে ১৭২টি পদ রয়েছে। সিআইএসএফের ফায়ার শাখায় রয়েছে ২৩৪টি পদ।

শিক্ষাগত যোগ্যতা:
দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে সাব-ইনস্পেক্টর পদের জন্য আবেদন করতে হলে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ, স্নাতক পাশ করলেই এই পদগুলির জন্য আবেদন করা যাবে।
তবে সিআইএসএফের ফায়ার শাখার সাব-ইনস্পেক্টর পদের ক্ষেত্রে সায়েন্স বিভাগে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত-সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা:
দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সাব-ইনস্পেক্টর পদের জন্য প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

অন্য দিকে, সিআইএসএফের ফায়ার শাখার সাব-ইনস্পেক্টর পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন স্কেল: বেতন আপনাকে লেভেল ৬ কর্মী হিসাবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত দিবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা মিলবে।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আবেদন করার শেষ দিন ৩০ সেপ্টেম্বর ২০২৬। ওই দিন রাত ১১টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬ রাত ১১টা। অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য সময় দেওয়া হয়েছে ৮ থেকে ১০ অক্টোবর।

কী ভাবে আবেদন করবেন
আবেদন করতে হবে স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে।

আবেদন মূল্য:
আবেদন করার সময় ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে এই আবেদন ফি মহিলা প্রার্থী, তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি জমা দিতে হবে না।

SSC CPO Recruitment Notification 2026: PDF Download 

Online Apply Link:- Apply Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।