★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অক্টোবর থেকে চালুর কথা ‘যুবশক্তি’, কাল কি আসছে বড় ঘোষণা? ৩ হাজার টাকার অপেক্ষায় বাংলার বেকার যুবসমাজ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

শিক্ষিত ও কর্মহীন যুবক-যুবতীদের জন্য ঘোষিত ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প নিয়ে ফের তৈরি হয়েছে অপেক্ষা।  আগে জানানো হয়েছিল, অক্টোবর থেকেই এই নতুন প্রকল্পের কাজ শুরু হবে।  ফলে আগামীকাল, ১ অক্টোবর, ‘যুবশক্তি’ পোর্টাল চালু বা আবেদন প্রক্রিয়া নিয়ে সরকার নতুন কোনও ঘোষণা করে কি না, এখন সেদিকেই নজর বহু বেকার যুবক-যুবতীর।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন এই প্রকল্পটি আগের ‘যুবশ্রী’ ও ‘যুবসাথী’ প্রকল্পকে একসঙ্গে এনে নতুন কাঠামোয় চালুর কথা বলা হয়েছে। পুরনো প্রকল্পগুলিতে মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা ছিল। নতুন ব্যবস্থায় সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে স্নাতক কর্মহীন যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা এবং যোগ্য নন-গ্র্যাজুয়েটদের মাসে ২,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

আগের ঘোষণাগুলিতে বলা হয়েছিল, এই প্রকল্পের আওতায় আসতে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, কর্মহীনতা এবং পরিবারের আর্থিক অবস্থার মতো বিষয় যাচাই করা হবে। এছাড়াও ২১ থেকে ৪০ বছর বয়সের কথা উল্লেখ করা হয়েছে।  পাশাপাশি পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হওয়া এবং অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা না নেওয়ার মতো শর্তের কথাও সামনে এসেছে। তবে চূড়ান্ত নিয়ম সরকারি বিজ্ঞপ্তিতেই স্পষ্ট হবে।

শুধু আবেদন করলেই টাকা পাওয়া যাবে না বলেও আগে জানানো হয়েছিল।  আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে এবং প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের ব্যবস্থাও থাকতে পারে।  যোগ্য বলে বিবেচিত হওয়ার পরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাঠানোর কথা।

সূত্র মারফত খবর পুজোর আগেই ‘যুবশক্তি’ পোর্টাল চালুর হবার কথা।  এখনো পর্যন্ত স্পষ্ট সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ্যে না আসায় অপেক্ষা আরও বেড়েছে বেকার যুবকদের মধ্যে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।