কাকভোরে বাড়িতে হামলার অভিযোগ তুললেন সিনিয়র আইনজীবী তথা সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ মোটরবাইকে করে এসে কয়েকজন তাঁর বাড়ির জানলা লক্ষ্য করে মদের বোতল ছোড়ে। এর জেরে জানলার কাচ ভেঙে যায়। অল্পের জন্য তাঁর কাজের সহায়িকা রক্ষা পেয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
বিকাশরঞ্জনের দাবি, হামলাকারীরা হিন্দুত্ববাদী দুষ্কৃতী। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বলেও জানা যাচ্ছে। সেখানে মুখে গামছা বাঁধা এক বাইক আরোহীকে হাতে একটি সাদা প্যাকেট নিয়ে বাড়ির সামনে আসতে দেখা যায়। অভিযোগ, এরপর তিনি জানলার দিকে পরপর মদের বোতল ছোড়েন। সেই সময় গালিগালাজ করার পাশাপাশি ‘আমরা দেশভক্ত’ বলে হুমকিসূচক কথাও বলা হয় বলে অভিযোগ।
ঘটনার পর থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে বিকাশরঞ্জনের তরফে জানানো হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগে বিকাশরঞ্জনের বাড়ির সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ ও বিভিন্ন মন্তব্যের ঘটনা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবারের হামলার সঙ্গে সেই ঘটনাগুলির কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
হামলার পর বিকাশরঞ্জন বলেন, তাঁকে ভয় দেখিয়ে তাঁর অবস্থান থেকে সরানো যাবে না। তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়ার কথা ভাবছেন।
ঘটনার নিন্দা করে মমতাও সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজনৈতিক ও আইনি বিষয়ে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকলেও শালীনতার সীমা কখনও অতিক্রম করেননি বলে উল্লেখ করে তিনি আইনজীবীদের রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
