★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

‘চারদিকে ছারপোকা বেড়েছে, হালকা ভাবে নিলে চলবে না’, উপনির্বাচনের আগে কড়া বার্তা শুভেন্দুর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতার উত্তীর্ণ সভাঘরে অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘চারদিকে ছারপোকা বেড়েছে। ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। হালকা ভাবে নিলে চলবে না।’’

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কাদের উদ্দেশে তিনি ‘ছারপোকা’ শব্দটি ব্যবহার করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি শুভেন্দু। তবে তাঁর বক্তব্যে উপনির্বাচনের আগে সংগঠনকে ঐক্যবদ্ধ থাকার বার্তা উঠে আসে।

এদিন পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করার বিষয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘ছয় মাস সময় দিন।’’ তাঁর দাবি, রাজ্যে UCC চালু করার পর ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ বন্ধ করার জন্য আইন প্রণয়নের কাজ শুরু হবে।

ধীরেন্দ্র শাস্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গেও প্রশ্নের মুখে পড়েন শুভেন্দু। জবাবে তিনি বলেন, ‘‘তিনি তাঁর বক্তব্য রেখেছেন। যার ইচ্ছে সে গ্রহণ করবে।’’ একইসঙ্গে ভবানীপুরে তাঁর ছবি পোড়ানোর ঘটনা নিয়েও সরব হন তিনি। ওই ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কোনও সাধুকে ধর্ম প্রচারে বাধা দেওয়া হবে না বলেও দাবি করেন তিনি।

দুর্গাপুজোর উদ্বোধন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘‘পিতৃপক্ষে পুজোর উদ্বোধন হবে না। পুজো হবে শাস্ত্রমতে এবং পঞ্জিকা অনুযায়ী।’’ আগের সরকারের সময়ে দশমীর দিন নির্ধারণ এবং মহরমের কারণে বিসর্জন বন্ধ রাখার প্রসঙ্গও তোলেন তিনি।

ধর্মীয় পর্যটন এবং তীর্থক্ষেত্রের উন্নয়ন নিয়েও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, তীর্থক্ষেত্রগুলির উন্নয়নে ১,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তোলার কথাও জানান তিনি।

এছাড়াও আগামী ১৭ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হনুমান চালিশা পাঠ এবং ২৯ ডিসেম্বর ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচির কথা জানান শুভেন্দু। গীতাপাঠের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।