★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

SSC CHSL 2026: উচ্চমাধ্যমিক পাশেই কেন্দ্রের চাকরি, আবেদন করার শেষ দিন আজ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উচ্চমাধ্যমিক পাশ হলে এবার কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর CHSL 2026 পরীক্ষার জন্য অনলাইন আবেদন চলছে। তবে আবেদনের সময়সীমা আজই শেষ হচ্ছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (JSA), ডাটা এন্ট্রি অপারেটর (DEO) এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ‘এ’ পদে প্রায় ২,৫৩৬টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল-২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা এবং লেভেল-৫ অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত বেতন রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ‘এ’ পদে লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা, নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করলে, এই নিয়োগে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। SC, ST, PwBD, ESM এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। অন্য প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।

অনলাইন আবেদন শুরু হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৬। আবেদনের শেষ তারিখ আজ, ৭ অক্টোবর ২০২৬ রাত ১১টা। অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা। আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে ১৪ থেকে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

পশ্চিমবঙ্গে SSC CHSL 2026 পরীক্ষার কেন্দ্র রয়েছে বর্ধমান (4422), কলকাতা (4410), মালদা (4412), শিলিগুড়ি (4415), সিউড়ি (4416), কল্যাণী (4419) এবং দুর্গাপুর (4426)-এ।

নিয়োগের জন্য দুটি কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী কম্পিউটার স্কিল টেস্ট/টাইপিং টেস্ট নেওয়া হবে।

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsle_2026.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।