★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অপসারিত বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ডেডলাইন, আত্মসমর্পণ না করলে সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

খুনের মামলায় অভিযুক্ত ও দীর্ঘদিন ধরে ফেরার থাকা অপসারিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ না করলে তাঁর বেতন বন্ধ করার পাশাপাশি যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মঙ্গলবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি. ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়।শুনানিতে প্রশান্ত বর্মন এখনও কেন বাইরে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে কীভাবে তাঁর সরকারি বেতন চালু রয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। একজন সরকারি আধিকারিক হয়ে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন বলেও আদালত অসন্তোষ প্রকাশ করে।

আদালতের নির্দেশ অনুযায়ী, প্রশান্ত বর্মণকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। একইসঙ্গে তাঁর বেতন চালু থাকলে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর যাবতীয় সম্পত্তির তালিকা তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতে হবে।

প্রশান্ত বর্মনের সম্পত্তির তালিকা তৈরি করে আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আগের একটি রায়ের কথাও শুনানিতে উল্লেখ করা হয়। আদালতের পর্যবেক্ষণ, কোনও অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেরার থাকলে এবং আদালতের নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এই মামলার তদন্ত করছে সিআইডি। প্রশান্ত বর্মনকে এখনও গ্রেফতার করা সম্ভব না হওয়ায় তদন্তকারীদের ভূমিকা নিয়েও এর আগে হাইকোর্ট প্রশ্ন তুলেছিল। এ দিনের শুনানিতে আদালত ফের তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

আগামী ১৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। ওই দিন সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন নজর, হাইকোর্টের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে অপসারিত বিডিও প্রশান্ত বর্মন পুলিশের কাছে আত্মসমর্পণ করেন কি না।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।