★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

RBI Pharmacist Recruitment Notification 2026: ফার্মাসিতে ডিপ্লোমা বা B.Pharm থাকলে RBI-তে কাজের সুযোগ, শূন্যপদ ২২টি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-তে কাজের সুযোগ। ফার্মাসিস্ট পদে চুক্তির ভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্কের মুম্বই আঞ্চলিক অফিস। এই নিয়োগের মাধ্যমে মোট ২২টি শূন্যপদের জন্য প্রার্থীদের প্যানেল তৈরি করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এই পদে ঘণ্টাপ্রতি ৬০০ টাকা হিসাবে পারিশ্রমিক দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

RBI-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদে মোট ২২ জনকে নিয়োগ করবে।

শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা (Diploma in Pharmacy) থাকতে হবে। ফার্মেসিতে স্নাতক ডিগ্রি বা B.Pharm থাকলেও আবেদন করা যাবে।
তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরও কয়েকটি শর্ত রয়েছে। আবেদনকারীকে মহারাষ্ট্র স্টেট ফার্মেসি কাউন্সিলে (Maharashtra State Pharmacy Council) রেজিস্ট্রেশন থাকতে হবে। ফার্মাসিস্ট হিসেবে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। এ ছাড়া কম্পিউটারের প্রাথমিক কাজ জানা প্রয়োজন।

বেতন:
নির্বাচিত ফার্মাসিস্টদের ঘণ্টাপ্রতি ৬০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। দিনে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা কাজের জন্য সর্বাধিক ৩,০০০ টাকা পাওয়া যাবে। তবে এর বাইরে কোনও অতিরিক্ত বেতন, ভাতা বা নিয়মিত RBI কর্মীদের মতো অন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে না।
চুক্তির মেয়াদ একটানা সর্বাধিক ২৪০ দিন।

কী ভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে প্রথমে RBI এর মূল বিজ্ঞপ্তি থেকে নির্দিষ্ট আবেদনপত্র ডাউনলোড করতে হবে। সেটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস‌ জেরক্স একটি সিল করা খামে ভরে ডাকযোগে পাঠাতে হবে। খামের উপরে ‘Application for the post of Pharmacist on contract basis with fixed hourly remuneration, Mumbai’ লিখতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Regional Director, Human Resource Management Department, Recruitment Section, Reserve Bank of India, Mumbai Regional Office, Shahid Bhagat Singh Road, Fort, Mumbai – 400001।

আবেদনপত্রটি ৩ নভেম্বর ২০২৬ বিকেল ৫টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।

পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া অনলাইন লিঙ্কে প্রয়োজনীয় তথ্যও জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা এবং মহারাষ্ট্র স্টেট ফার্মেসি কাউন্সিলে রেজিস্ট্রেশনের প্রমাণপত্র দিতে হবে। নয়তো বাতিল হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিভেকশন‌ ও মেডিক্যাল পরীক্ষা হবে।

আবেদন লিংক: https://forms.cloud.microsoft/pages/responsepage.aspx?id=Py3irbu1pE-3nDtyY1mPZe3BSN3pBihKrvYgk98Jc3tUQkVBMUU0SzdFTDdKNjUxNU4yQ0kxUzhZRS4u&route=shorturl

বিজ্ঞপ্তি: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/PHARMA13102026DF95644412B34F7FADB5C84B958DF14F.PDF

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।