রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে চাকরির সুযোগ। বীরভূম জেলার রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফে মোট ৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের (NHM) অধীনে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের (RBSK) মোবাইল হেলথ টিমে মেডিক্যাল অফিসার-আয়ুষ, স্টাফ নার্স এবং ফার্মাসিস্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। পদ অনুযায়ী মাসিক বেতন ২২,০০০ টাকা থেকে ৩২,০০০ টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ অক্টোবর ২০২৬ থেকে।
পদসংখ্যা:
এই নিয়োগে মেডিক্যাল অফিসার-আয়ুষ পদে মোট ২০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ১১টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৯টি শূন্যপদ রয়েছে। স্টাফ নার্স পদে নিয়োগ ১ জনকে। অন্যদিকে, ফার্মাসিস্ট পদে মোট ১৫ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে তিনটি পদে মোট শূন্যপদ ৩৫টি।
শিক্ষাগত যোগ্যতা:
১/ মেডিক্যাল অফিসার-আয়ুষ (MHT):
এই পদে আবেদন করতে হলে BHMS, BAMS অথবা BUMS ডিগ্রি থাকতে হবে। ডিগ্রিটি সংশ্লিষ্ট কাউন্সিল স্বীকৃত থাকতে হবে। আবেদন করার আগে বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করা এবং সংশ্লিষ্ট কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
২/ স্টাফ নার্স:
এই পদে আবেদন করতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM ট্রেনিং কোর্স পাস করতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে।
৩/ ফার্মাসিস্ট:
এই পদে আবেদন করতে হলে Pharmacy Council of India (PCI) অথবা AICTE অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অ্যালোপ্যাথিক ফার্মেসিতে ২ বছরের ডিপ্লোমা (D.Pharm) পাস করতে হবে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। B.Pharm অথবা M.Pharm ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ রয়েছে।
বয়সসীমা: তিনটি পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়স ৪০ বছর। তবে ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন স্কেল:
মেডিক্যাল অফিসার-আয়ুষ পদে মাসে ৩২,০০০ টাকা, স্টাফ নার্স পদে ২৫,০০০ টাকা এবং ফার্মাসিস্ট পদে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে। তিনটি পদেই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট https://wbhealth.gov.in/ থেকে আবেদন করতে পারবেন।
অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে ২৭ অক্টোবর ২০২৬ তারিখে। রেজিস্ট্রেশন এবং আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ১৩ নভেম্বর ২০২৬।
আবেদন ফি:
জেনারেল (UR): ১০০ টাকা
সংরক্ষিত শ্রেণি (SC/ST/OBC/EWS): ৫০ টাকা
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে লিখিত পরীক্ষা নয়, শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া নম্বর বিভাজনে উল্লেখ রয়েছে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং সংশ্লিষ্ট কোর্সের নম্বর ধরে মেধাতালিকা তৈরি করা হবে। স্টাফ নার্স পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতার জন্যও নম্বর দেওয়া হবে। অন্যদিকে, মেডিক্যাল অফিসার-আয়ুষ ও ফার্মাসিস্ট পদে নির্দিষ্ট উচ্চতর ডিগ্রি থাকলে অতিরিক্ত নম্বর পাওয়া যাবে। সব মিলিয়ে নির্ধারিত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হবে।
West Bengal Health & Family Welfare Department Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
