তেল ও প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে কাজের সুযোগ করে দিতে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)। সংস্থার তরফে মোট ৩,০৪৭টি অ্যাপ্রেন্টিস পদে প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২৪টি কর্মক্ষেত্রে এই প্রশিক্ষণের সুযোগ মিলবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা এবং স্নাতক পাশ করা প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন। এই নিয়োগে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর ২০২৬ থেকে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গে কতগুলি পদ রয়েছে?
পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতা কর্মক্ষেত্রে মোট ৩৪টি আসন রাখা হয়েছে। এর মধ্যে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ১০টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে ১০টি, ফায়ার সেফটি টেকনিশিয়ান পদে ৬টি, ফিটার পদে ২টি, মেকানিক ডিজেল পদে ২টি, সার্ভেয়ার পদে ২টি এবং ড্রাফটসম্যান (সিভিল) পদে ২টি আসন রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। কিছু পদের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবার কয়েকটি পদের জন্য উচ্চমাধ্যমিক, সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই, তিন বছরের ডিপ্লোমা কিংবা স্নাতক ডিগ্রি প্রয়োজন। বি.কম, বি.এসসি (কেমিস্ট্রি), বি.বি.এ এবং অন্যান্য স্নাতক ডিগ্রিধারীদের জন্যও নির্দিষ্ট পদ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা ও ডিগ্রি থাকা প্রার্থীরাও যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, তা বিস্তারিতভাবে মূল বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে।
বয়সসীমা:
১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন:
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্নাতকদের (গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস) জন্য প্রতি মাসে সবচেয়ে বেশি অর্থাৎ ১২,৩০০ টাকা স্টাইপেন্ড ধার্য করা হয়েছে। পাশাপাশি, যারা তিন বছরের ডিপ্লোমা করেছেন তারা পাবেন মাসিক ১০,৯০০ টাকা। আইটিআই পাশ প্রার্থীদের ক্ষেত্রে স্টাইপেন্ডের দুটি ভাগ রয়েছে—দুই বছরের আইটিআই কোর্স সম্পন্নকারীরা মাসে ১০,৫৬০ টাকা এবং এক বছরের আইটিআই পাশ প্রার্থীরা প্রতি মাসে ৯,৬০০ টাকা করে পাবেন। এছাড়া, যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক, তারা নির্দিষ্ট প্রশিক্ষণ পদগুলির জন্য প্রতি মাসে ৮,২০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। কাজের মেয়াদ ১২ মাস।
নিয়োগ পদ্ধতি:
এই নিয়োগে লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট ভেরিভেকশন এবং মেডিক্যাল ফিটনেসের মাধ্যমে নিয়োগ করবে।
কিভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে।
আইটিআই এবং মাধ্যমিক/উচ্চমাধ্যমিক যোগ্যতার পদগুলির জন্য: NAPS পোর্টাল apprenticeshipindia.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।
ডিপ্লোমা ও স্নাতক (Graduate) পদের জন্য: NATS পোর্টাল nats.education.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
