রাজ্যে পুলিশে চাকরির প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য বড় খবর। চলতি মাসেই পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ৯ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আগামী মাসে রাজ্য পুলিশে ১,৩৩১ জন সাব-ইনস্পেক্টর (SI) নিয়োগ করা হবে। অন্যদিকে, জানুয়ারি মাসে কলকাতা পুলিশে ৪,০০০ জন কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ৯ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি মাসেই প্রকাশ করা হবে। ফলে দীর্ঘদিন ধরে পুলিশে চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। তবে নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি এবং পরীক্ষার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এছাড়াও, আগামী মাসে রাজ্য পুলিশে ১,৩৩১ জন সাব-ইনস্পেক্টর নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, জানুয়ারি মাসে কলকাতা পুলিশে ৪,০০০ জন কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সর্বশেষ মুখ্যমন্ত্রী বলেন, টোটাল ২৯ হাজার পুলিশ নিয়োগ করা হবে তার মধ্যে কিছু নিয়োগ হয়ে গেছে আরো কিছু হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন