ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুকদের জন্য সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) মোট ৮,২৫৪টি শূন্যপদে কর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৭-২৮ অর্থবর্ষে এই পদগুলি পূরণ করার পরিকল্পনা নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর মধ্যে যেমন পদোন্নতির মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, তেমনই সরাসরি নিয়োগও করা হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে রয়েছে প্রবেশনারি অফিসার (PO), লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) এবং টেকনিক্যাল বিভাগের পদ।
ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, মোট ৮,২৫৪টি পদের মধ্যে ৪,৩৮০টি পদ রয়েছে অফিসার বিভাগে (JMG Scale-I)। অন্যদিকে, ক্লার্ক বিভাগে রয়েছে ৩,৮৭৪টি পদ।
অফিসার বিভাগের ৪,৩৮০টি পদের মধ্যে ২,৪৩৯টি পদে কর্মীদের পদোন্নতি দেওয়া হবে। বাকি ১,৯৪১টি পদে সরাসরি নিয়োগ করা হবে। ক্লার্ক বিভাগের ক্ষেত্রে ৯৬৮টি পদ পদোন্নতির মাধ্যমে এবং ২,৯০৬টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণ করা হবে।
সরাসরি নিয়োগের জন্য অফিসার বিভাগে মোট ১,৯৪১টি পদ রাখা হয়েছে। এর মধ্যে ১৪৫টি টেকনিক্যাল বিভাগের অফিসার, ৭৫০টি লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) এবং ১,০৪৬টি প্রবেশনারি অফিসার (PO) ও ম্যানেজমেন্ট ট্রেনি (MT) পদ রয়েছে।
কবে প্রকাশিত হবে নিয়োগের বিজ্ঞপ্তি?
এই নিয়োগের বিষয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে ১৮ নভেম্বর একটি চিঠি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, পদোন্নতির মাধ্যমে যে পদগুলি পূরণ করা হবে, তার জন্য যোগ্য কর্মীদের কাছ থেকে শীঘ্রই আবেদনপত্র চাওয়া হবে। তবে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ এখনও জানায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আবেদন শুরুর তারিখ-সহ অন্যান্য তথ্য জানা যাবে। এবিষয়ে আরও তথ্য জানতে আমাদের md360News সঙ্গে থাকুন।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
