“কসাইখানা আর গোমাতার উপর হাত দেওয়া এক নয়”, ১৯৫০ সালের আইন মেনেই চলবে ব্যবস্থা, জানালেন শুভেন্দু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

“স্লটার হাউস (কসাইখানা) আর গোমাতার উপর হাত দেওয়া এক নয়।” গোহত্যা নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্লটার হাউসে (কসাইখানায়) অনুমোদিত যে পশু রয়েছে, তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে গরু সংক্রান্ত বিষয়ে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ দিন মুখ্যমন্ত্রী জানান, ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট অনুযায়ীই এ বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। কী করা যাবে আর কী করা যাবে না, তা আইনে স্পষ্ট করে বলা রয়েছে। তিনি বলেন, “স্লটার হাউস আর গোমাতার উপর হাত তোলা দুটো এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমোদনযোগ্য যে পশু আছে, তাদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই।” অর্থাৎ, অনুমোদিত স্লটার হাউসের (কসাইখানা) ক্ষেত্রে আইনে যে নিয়ম রয়েছে, তা মেনেই কাজ করা যাবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, রাজ্যের গোশালাগুলির জন্য আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন শুভেন্দু। মূলত বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণ এবং গরুর লালন-পালনের জন্য গোশালাগুলিকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। গরুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।