মাসে ১,৫০০ না ২,০০০ টাকা, ‘ভরসা’ প্রকল্পে কী ভাবে আবেদন করবেন? জানালেন শুভেন্দু অধিকারী

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্পে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগের সরকারের চালু করা ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে নতুন করে ‘ভরসা’ কর্মসূচি চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া শুরু হবে। তবে কারা মাসে ২,০০০ টাকা এবং কারা ১,৫০০ টাকা পাবেন, কী ভাবে আবেদন করতে হবে, তা নিয়েও বিস্তারিত জানিয়েছেন তিনি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শুভেন্দু অধিকারী জানান, আগের সরকারের সময়ে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতীকে মাসে ১,৫০০ টাকা করে দেওয়া হয়েছিল। সেই উপভোক্তাদের তথ্য ইতিমধ্যেই ডিজিটাইজ করা হয়েছে। তবে পুরনো তালিকার প্রত্যেকের তথ্য নতুন করে যাচাই করা হবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই যাচাইয়ের কাজ চলবে। যাঁরা আগে থেকেই যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাঁদেরও নতুন করে তথ্য যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে।

কারা মাসে ২,০০০ এবং কারা ১,৫০০ টাকা পাবেন?

নতুন কর্মসূচিতে আপাতত স্নাতক উত্তীর্ণ যুবক-যুবতীরা মাসে ২,০০০ টাকা করে পাবেন। একই পরিমাণ আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে (ভোকেশনাল) প্রশিক্ষণরত যোগ্যদের। এর মধ্যে সরকারি আইটিআই এবং ডিপ্লোমা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরতরাও রয়েছেন। অন্য দিকে, যাঁরা স্নাতক নন এবং সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণও নিচ্ছেন না, তাঁরা মাসে ১,৫০০ টাকা করে পাবেন।

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই হারে আগামী ১৫ মাস আর্থিক সহায়তা দেওয়া হবে। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ থেকে স্নাতকদের মাসিক ভাতার পরিমাণ ৩,০০০ টাকা এবং অন্যদের ২,০০০ টাকা করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, আপাতত স্নাতকদের ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে না।

কী ভাবে আবেদন করবেন?

যাঁরা আগের সরকারের সময়ে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেননি অথবা কোনও কারণে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্যও নতুন করে আবেদনের সুযোগ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এ ক্ষেত্রে ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচির মাধ্যমে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট দফতর আবেদনপত্রগুলি যুবকল্যাণ দফতরে পাঠাবে। এর পর যুবকল্যাণ দফতরের আধিকারিকেরা আবেদনকারীদের তথ্য যাচাই করবেন। বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পরীক্ষা করা হবে। সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণরতদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণের নথিও যাচাই করা হবে। সব তথ্য ঠিক থাকলে নতুন উপভোক্তাদের প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে।

অন্য দিকে, যাঁরা আগে থেকেই যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। তবে তাঁদের তথ্যও ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনরায় যাচাই করা হবে। এই যাচাইয়ের পর যোগ্য উপভোক্তাদের ভরসা কর্মসূচির আওতায় আনা হবে।

কবে থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে?

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প কার্যকর হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটিই অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। জানুয়ারি থেকে প্রকল্প চালু হলেও ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করা হবে।

এই প্রকল্পের ক্ষেত্রে কয়েকটি শর্তও রাখা হয়েছে। একটি পরিবারের সর্বোচ্চ দুজন সদস্য ভরসা কর্মসূচির সুবিধা পাবেন। পাশাপাশি, যাঁরা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩,০০০ টাকা ভাতা পাচ্ছেন, তাঁরা ভরসা কর্মসূচির সুবিধা পাবেন না।
একই সঙ্গে দুটি প্রকল্পের আর্থিক সহায়তা নেওয়া যাবে না। অন্নপূর্ণা যোজনার ভাতার অঙ্ক বেশি হওয়ায় সেই প্রকল্পের উপভোক্তাদের আগের সুবিধাই বহাল থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।